দুর্গাপুরে টিউবওয়েল থেকে পানির সঙ্গে বেরুচ্ছে গ্যাস
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের কালিকাপুর গ্রামের সিরাজুল ইসলামের বাড়িতে থাকা পরিত্যক্ত টিউবওয়েল থেকে কোনপ্রকার চাপ ছাড়াই পানির সঙ্গে বেরুচ্ছে গ্যাস। বৃহস্পতিবার বিকেলে থেকে এ খবরে ওই বাড়িতে ভিড় জমাচ্ছেন উৎসুক মানুষ।
এ নিয়ে সরেজমিনে গিয়ে দেখা গেছে, টিউবওয়েল থেকে গ্যাস বের হওয়ার খবর পেয়ে ওই গ্রামে সিরাজুল ইসলামের বাড়িতে ছুটে যান এলাকার অনেকেই। বিষয়টি দেখে সকলেই হতবাক হয়েছেন। এলাকার লোকজনের পাশাপাশি শুক্রবার সকাল থেকে এলাকার আশপাশের লোকজন একনজর দেখতে সেই বাড়িতে ভিড় করছেন।
সিরাজুল ইসলামের স্ত্রী রমিজা খাতুন জানান, তাদের বসত ঘরের পিছনের একটি টিউবওয়েল প্রায় ১০ বছর ধরে অকেজো হয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। প্রতিদিনের মতো আজ সকালে তিনি নিজ বসত ঘরে অবস্থান করছিলেন। এরই মধ্যে সকাল সাড়ে দশটার দিকে হঠাৎ পানির বিকট শব্দে শুনে ঘর থেকে বের হন তিনি। ঘরের পিছনে গিয়ে দেখেন চাপ ছাড়াই নষ্ট টিউবওয়েল থেকে অনবরত পানি বেরুচ্ছে। বিষয়টি ভয় পেয়ে দুপুরের দিকে ৯৯৯ এ কল দিলে উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন জ্বালালে তাঁরা নিশ্চিত হন এটি গ্যাস। মুহূর্তে এই খবর ছড়িয়ে পড়ে এবং সেখানে উৎসুক মানুষের ভির জমে যায়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে দুর্গাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মুহাম্মদ আলী যুগান্তর কে বলেন, ৯৯৯ এ কল পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করে সেখানে লাল নিশানা লাগিয়ে আসছি। পাশাপাশি বাড়ির লোকজনদের সর্তক করে আসি যেন কেউ এটির আশপাশে আগুন না নিয়ে আসে। আমরা এ বিষয়ে পরবর্তি ব্যবস্থা নেয়ার জন্য উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি।
এ ব্যাপারে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম.রকিবুল হাসান বলেন, আমাদের ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়েছিলো। তারা বাড়ির লোকজনকে সতর্ক করে এসেছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট দফতরে তথ্য পাঠানো হয়েছে। তথ্য মোতাবেক পরবর্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
এমএসএম / এমএসএম
শেরপুরের শ্রীবরদীতে সিএনজি ও মাইক্রোবাসের সংঘর্ষে ডিবি পুলিশের ৮ সদস্য আহত
কুমিল্লায় ট্রেনে অভিযান: ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক
নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
কাউনিয়ায় পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
কাপ্তাই জোনের সহায়তা বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্প ,সেনাবাহিনীর উদ্যােগের বৃক্ষরোপণ অভিযান
ডাক্তারদের কর্মবিরতিতে জিম্মি রোগীরা: এনাম মেডিকেলে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি
লামার পৌরসভার ১১ কোটি ২৩ লক্ষ টাকার বাজেট ঘোষণা
শান্তিগঞ্জে ১৯৩ কেন্দ্রে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন
তেঁতুলিয়ায় ২ হাজার কৃষক মাঝে উফশি আমন ধানের বীজ ও সার বিতরণ
টুঙ্গিপাড়ায় গ্রাজুয়েট ফোরাম হস্তান্তর, নারীর ক্ষমতায়নে সমবায়ভিত্তিক উদ্যোগের ওপর গুরুত্ব
সিংড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রাণ এগ্রোর কর্মীর