দোহারে সাংবাদিককে হুমকি;থানায় অভিযোগ
ঢাকার দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন এর বিরুদ্ধে ভূমি দস্যুতা ও সরকারি জমি দখল নিয়ে একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। বিভিন্নভাবে সাংবাদিকদের দেখে নেয়ার হুমকিসহ সাপ্তাহিক এশিয়া বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক কাজী জোবায়ের আহমেদকে সকল সংবাদ সরিয়ে ফেলতে চাপ প্রয়োগ করা হয়। এতে রাজি না হলে তার লাইসেন্স করা বন্দুক দিয়ে গুলি করার হুমকি দেন আমজাদ হোসেন।
এছাড়া চেয়ারম্যান এর জমি দখলের সংবাদ একাধিক সংবাদ মাধ্যমে প্রচার হলে সেসকল প্রতিনিধিদের সংবাদ সরিয়ে নিতে বলেন আমজাদ হোসেন।
খোঁজ নিয়ে জানা যায়, আমজাদ চেয়ারম্যান এর ভয়ে ঐ এলাকায় কেউ তার বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতে সাহস পাননা। তিনি, পালামগঞ্জ বাজারে এর আগে বেশ কয়েকজন ব্যবসায়ীকে জোর পূর্বক দোকানছাড়া করেন বলেও অভিযোগ পাওয়া যায়। এর আগে দোহার থানায় এক সালিশিতে ছেলে পক্ষের লোকজনকে প্রকাশ্যে মারধর করেন আমজাদ চেয়ারম্যান। তাই সার্বিক বিষয় বিবেচনা করে নিরাপত্তা চেয়ে দোহার থানায় একটি অভিযোগ করেন সাংবাদিক কাজী জোবায়ের আহমেদ।
তিনি বলেন, আমজাদ চেয়ারম্যান পালামগঞ্জ বাজারে বিভিন্ন মহলে আমাকে দেখে নেয়ার হুমকি দিচ্ছে। এছাড়া সংবাদ না সরিয়ে নিলে গুলি করার হুমকি দিচ্ছে। তাই নিরাপত্তা চেয়ে দোহার থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। সাংবাদিক জোবায়ের আরও বলেন, আমজাদ চেয়ারম্যান এর ভয়ে কেউ কথা বলতে সাহস পায়না তাই প্রশাসনের উচিৎ দ্রুত তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া।
অভিযোগের তদন্ত কর্মকর্তা এসআই মাসুদ হোসেন জানান, নিরাপত্তা চেয়ে সাংবাদিক কাজী জোবায়ের আহমেদ থানায় একটি অভিযোগ করেছেন। তার নিরাপত্তার বিষয়ে পুলিশ নজর রাখছে এবং অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।
এদিকে এমন ঘটনার নিন্দা জানিয়েছে ঢাকা জেলা ও দোহার প্রেসক্লাব। সারাদেশে আন্দোলনের কর্মসূচী ঘোষণা দেয়ার কথাও বলেছেন সাংবাদিক ও নেতারা।
এমএসএম / এমএসএম
ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদকে ঘিরে অপপ্রচারের অভিযোগ
সোনারগাঁও এর সাবেক ইউএনও ফারজানার শ্রেষ্ঠত্ব অর্জনে প্রধানমন্ত্রীর সম্মাননা গ্রহন।
বৃষ্টি আসলেই আতঙ্ক" শিরোনামের সেই মনোয়ারার পাশে জিয়াউল ফেরদৌস রাইট
রাজশাহীতে ইউএনওপিএস ও বিবিএসের যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত
পাঙ্গাসিয়া ও জগন্নাথপুর হাওড়ে অভিযানে ১১০০ মিটার কারেন্ট জাল জব্দ
১৩ বছর পর ভালুকার দলিল লেখক মিন্টু হত্যা মামলার রায়
পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা
হাটহাজারীতে বন্যায় মৎস্য ও কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি
মান্দায় রাতের অন্ধকারে আবারও অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ
প্রেমের টানে ধর্মান্তরিত হলো অন্বেষা, মুসলিম যুবককে বিয়ে
পদ্মার তীব্র ভাঙনে দিশেহারা সদরপুরের মানুষ, নদীগর্ভে বিস্তীর্ণ জনপদ
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মারধরের অভিযোগ