সোনারগাঁয়ে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও এলাকায় যুবলীগের সভাপতি জাকির হোসেন ও একই এলাকার বজলু গ্রুপের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের ঘটনায় পারভেজ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সংঘর্ষের সময় উভয় পক্ষের আরো ১০ জন আহত হয়েছে। আহতরা হলেন, লিটন মিয়া, জাকারিয়া, রুহুল আমিন, আক্তার হোসেন, হৃদয় হোসেন, মোতালেব মিয়া, শামীম সরকার ও আলম সরকার। গতকাল শুক্রবার জুম্মা নামাযের পর স্থানীয় মসজিদ থেকে এই সংঘর্ষের সুত্রপাত হয়। নিহত পারভেজ পশ্চিম কান্দারগাঁ এলাকার মোতালেব মিয়ার ছেলে। নিহত পারভেজ পিরোজপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি জাকির গ্রুপের লোক বলে জানিয়েছেন স্থানীয়রা। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুই গ্রুপের সংঘর্ষের খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশের কয়েকটি টিম ও ডিবি পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষে জড়িত মোঃ বিজয় নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
স্থানীয় কান্দারগাঁও এলাকার বাসিন্দারা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পশ্চিম কান্দারগাঁও এলাকার জাকির গ্রুপের লোকজনের সঙ্গে একই এলাকার বজলু গ্রুপের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় উভয় পক্ষের লোকজন টেটা,বল্যম, রামদা, চাকু, ছুরা দেশীয় বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এসময় সংঘর্ষে ১০ জন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত পারভেজ হোসেনকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্য চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় কান্দারগাঁও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, উপজেলার কান্দারগাঁও এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে পারভেজ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সংঘর্ষে জড়িত মোঃ বিজয় নামে এক যুবককে আটক করেছে পুলিশ। কান্দারগাঁও এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার