ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

উলিপুরে মাচা পদ্ধতিতে টমেটো চাষে সফলতা


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ১৭-২-২০২৪ দুপুর ২:০
কুড়িগ্রামের উলিপুরে মাচা পদ্ধতিতে টমেটো চাষ করে সফলতা পেয়েছেন কৃষকেরা। বাম্পার ফলনে দ্বিগুণ লাভের আশা করছেন চাষিরা।  গ্রীষ্মকালীন বারি হাইব্রিড টমেটো খেতে বেশ সুস্বাদু। বাজারেও রয়েছে এই টমেটোর ব্যাপক চাহিদা। সল্প খরচে চড়া দামে টমেটো বিক্রয় হওয়ার কারনে বাণিজ্যিক ভাবে সফলতার আশায় মাচা পদ্ধতিতে টমেটো চাষের দিকে ঝুঁকছেন উপজেলার বিভিন্ন এলাকার চাষীরা। আবহাওয়া অনুকূলে থাকায় ও মাটি উর্বর হওয়ায় টমেটো চাষ ভালোপরিসরে বৃদ্ধি পাচ্ছে। সাধারণত গ্রীষ্মকালীন বারি হাইব্রিড জাতের টমেটো গাছ লাগানোর ২-৩ মাসের মধ্যে ফল ধরতে শুরু করে। চার পাঁচ মাস পর্যন্ত এ টমেটো সংগ্রহ করে বাজারজাত করা যায়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় সবজি চাষের লক্ষ্য মাত্রা প্রায় ১ হাজার ৫০ হেক্টর। তার মধ্যে টমেটো চাষও রয়েছে। উপজেলা কৃষি অফিস থেকে টমেটো চাষিদের বিভিন্ন ধরনের রোগবালাই পোকামাকড় নিধন সম্পর্কে পরামর্শ দেয়া অব্যহত রয়েছে। 
সরজমিন উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কৃষকরা বিভিন্ন জাতের টমেটো চাষ করেছেন। আবার ক্ষেত্রে বিশেষ বারী জাতের টমেটো চাষ করতে দেখা গেছে জমিতে। প্রথম বছর টমেটো খরচ বেশি হলেও পরবর্তী বছর থেকে খরচ কম হয় বলে জানা গেছে। ইউনাইটেড সীড জাতের টমেটো চাষ করতে, বীজতলা থেকে চারা তৈরি করতে হয়। জমি ভালোভাবে চাষ দিয়ে তৈরি করে জমিতে পলিথিন বিছিয়ে ছোট ছিদ্র করে চারা লাগাতে হয়। ফুল আসার পর পাটখড়ি,বাঁশের কঞ্চি, দড়ি ও তার দিয়ে মাচা তৈরি করতে হয়। গাছ বড় হলে মাচার ওপর তুলে দিতে হয়। ফলগুলো মাচায় ঝুলে থাকে। ফলগুলো মাটিতে ঠেকে থাকলে দ্রুত পঁচে যায়। মাচায় টমেটো চাষ করলে নষ্ট কম হয়। ফলন বেশি হয়। দ্বিগুণ লাভ করা যায়। 
উপজেলার দলদলিয়া ইউনিয়নের টাপুরকুটি গ্রামের হাফিজুর রহমান জানান, তিনি ১৫ শতক জমিতে গ্রীষ্মকালীন টমেটো চাষ করেছেন। টমেটো চাষ লাভজনক একটি ফসল। গ্রামের সবাই কম-বেশি চাষ করেছেন। প্রতি গাছে ৪০-৫০ টি টমেটো ধরেছে। প্রতি কেজি টমেটো ৩০-৩৫ টাকা কেজি করে পাইকেরিতে বিক্রি করতে পেরেছি। ফলন আসা পর্যন্ত টমেটো চাষে মোট খরচ হয়েছে ৮ হাজার টাকা। এ পর্যন্ত টমেটো বাজারজাত করা হয়েছে ২০ মণ। মণ প্রতি ১১'শ টাকা দরে বিক্রি করে মোট আয় হয়েছে ২২ হাজার টাকা। এখন পর্যন্ত যে ফলন আছে তাতে আরও ৩০ মণ টমেটোর আশা করছেন। আরও ২০ হাজার থেকে ২৫ হাজার টাকা আশা করছেন এ টমেটো চাষি। আগামীতে আরো বেশি করে চাষাবাদ করার ইচ্ছা প্রকাশ করার কথা বলেন তিনি।
উপজেলার বিভিন্ন এলাকার টমেটো চাষিদের মধ্যে শহিদুর রহমান, আমিনুর, সাহেব আলী ও মোকলেস মিয়া সহ আরও অনেকে বলেন, গত বছর টমেটো চাষে লাভ করতে পারিনি। অনেক গাছ মারা যায়, ফলন তেমন ফলন হয়নি আর বাজারদরও ভালো ছিলনা। সব মিলিয়ে লোকসান হয়েছিল। এবছর আমরা বারি-৪, বারি-৫ ও টিপু সুলতান জাতের টমেটো বীজ বপন করেছিলাম। ফলে বাম্পার ফলন হয়েছে। বাজারে দামও ভালো থাকায় টমেটো বিক্রি করে অনেক লাভবান হতে পারছি।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা নাজমুল ইসলাম জানান, উপজেলার দলদলিয়া ইউনিয়নের টাপুরকুটি গ্রামে আমার ব্লকে অনেক কৃষক টমেটো সহ বিভিন্ন ধরনের শাক-সবজী চাষ করেছেন। ফলনও অনেক ভালো হয়েছে। এসকল সবজি চাষিদের মাঠে গিয়ে বিভিন্ন ধরনের রোগবালাই পোকামাকড় নিধন সম্পর্কে নিয়মিত পরামর্শ দেয়া হয়। ফলে তারা অনেক লাভবান হচ্ছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ মোঃ মোশারফ হোসেন জানান, টমেটো খেতে বেশ সুস্বাদু। গ্রীষ্মকালীন টমেটো চাষ করে মাত্র দুই থেকে আড়াই মাসেই ব্যাপক ফলন পেয়ে থাকেন কৃষকরা। কৃষকদের সফলতা ও আগ্রহ বাড়ায় আগামীতে আরো বেশি জমিতে বারি হাইব্রিড টমেটো চাষের জন্য চাষীদের পরামর্শ প্রদান করা হবে। এবারে টমেটোর ফলন ও বাজার দর ভালো থাকায় কৃষকেরা অনেক লাভবান হবেন বলে জানান তিনি। 

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির