ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

গান-শ্রদ্ধা-স্মরণে উদযাপিত হলো ‘শাহ আব্দুল করিম লোক উৎসব-২০২৪’


শেখ বেলাল  photo শেখ বেলাল
প্রকাশিত: ১৭-২-২০২৪ বিকাল ৭:২৩

সুনামগঞ্জের দিরাই-এ কালনী নদীর তীরের উজানধল-এ কালোত্তীর্ণ লোক গানের স্রষ্টা বাউল সম্রাট শাহ আবদুল করিমকে গানে গানে ও শ্রদ্ধায় স্মরণের মধ্য দিয়ে শেষ হলো দুই দিন-ব্যাপী শাহ আবদুল করিম লোক উৎসব ২০২৪’। স্থানীয় মানুষের পাশপাশি দেশের বিভিন্ন অঞ্চল ও দেশের বাইরে থেকেও আসা ভক্ত-সুধীজনেরা অংশ নেন এই উৎসবে। বাউল সম্রাটের ১০৯তম জন্মদিন উপলক্ষ্যে শাহ আবদুল করিম পরিষদ আয়োজিত উৎসবে এবারও সহযোগিতায় ছিলো দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ। 

বাংলা লোকগানের এই বাউলসম্রাটের স্মরণে ২০০৬ সাল থেকে এ উৎসবের আয়োজন করা হচ্ছে। গত বৃহস্পতিবার শাহ আবদুল করিম পরিষদ এর সভাপতি ও বাউল সম্রাট পুত্র শাহ নুর জালাল এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় উৎসব। সম্রাটের স্মরণে আয়োজিত উৎসবের উদ্বোধনীতে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, বিকাশ-এর হেড অব রেগুলেটরি অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স হুমায়ুন কবিরসহ অন্যান্যরা। 

আলোচনার পরপরই বাউলসম্রাটের ভক্ত-অনুরাগীরা তাঁর সৃষ্টিকে প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দিতে তাঁরই গান গেয়ে তাঁকে স্মরণ করেন। ‘গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান...’, ‘বন্ধে মায়া লাগাইছে, দিওয়ানা বানাইছে...’, ‘বন্ধুরে কই পাব সখী গো’, ‘কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু...’, ‘তুমি বিনে আকুল পরান...’ সহ তাঁর কালজয়ী সব গানের সুর ছড়িয়ে পড়ে উজানধলের বসন্ত বাতাসে। উৎসবকে কেন্দ্র করে উজানধল মাঠে নানা পণ্যের পসরা নিয়ে জমে ওঠে বর্ণিল মেলা।

আবদুল করিম-এর নামে একটি একাডেমী করার আশা ব্যাক্ত করে শাহ আবদুল করিম পরিষদ এর সভাপতি ও বাউল সম্রাট পুত্র শাহ নুর জালাল বলেন, “শাহ আবদুল করিম এর বাড়িতে দেশের বিভিন্ন অঞ্চল ও দেশের বাইরে থেকে ভক্ত-সুধীজনেরা আসেন। তাই এখানে যদি শাহ আবদুল করিম এর নামে একটি একাডেমী তৈরি করা যায়, তাহলে তাঁর সৃষ্টি ও স্বপ্নকে বাঁচিয়ে রাখা সম্ভব হবে। এ ব্যাপারে সবার সহযোগিতা কামনা করি।”

উৎসবে বিকাশ-এর হেড অব রেগুলেটরি অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স হুমায়ুন কবির বলেন, “একুশে পদক প্রাপ্ত বাউল সম্রাট শাহ আবদুল করিম এর জন্মস্থান উজানধল-এ আয়োজিত এই লোক উৎসবের আয়োজনের সাথে সহযোগিতা করতে পেরে বিকাশ অত্যন্ত আনন্দিত। তাঁর অনবদ্য সৃষ্টি সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়েছে। এরকম সুস্থ সংস্কৃতির বিকাশে এই ধরনের অনুষ্ঠানে বিকাশ সব সময় পাশে থাকতে চায়।”বিজ্ঞপ্তি

Sunny / Sunny

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: বাংলাদেশি রাষ্ট্রদূত