মদনে পৃথকভাবে সড়ক দুর্ঘটনা দু,জন নিহত
নেত্রকোনার মদন উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনা নিহত ২। প্রথম টি গোবিন্দশ্রী ইউনিয়নে সুজন বাজার নামক স্থানে লাকী আক্তার (২০) নামের এক কলেজ ছাত্রী নিহত হয়েছে। দ্বিতীয় ঘটনাটি মদন - কেন্দুয়া রাস্তার চানগাঁও ইউনিয়নের রত্নপুরের সামনে ব্যাটারি চালিত ইজি বাইকের চাপায় পড়ে রিমা আক্তার (৭) নামে আরেক কোমলমতি মাদ্রাসা পড়ুয়া ছাত্রী নিহত হয়েছে।
নিহত কলেজ শিক্ষার্থী লাকি আক্তার উপজেলা গোবিন্দশ্রী ইউনিয়নের বারগুরিয়া গ্রামের আব্দুল হাই তালুকদারের মেয়ে। সড়ক দুর্ঘটনা আরেক নিহত কোমলমতি মাদ্রাসা পড়ুয়া রিমা আক্তার উপজেলা চানগাঁও ইউনিয়নের (রত্নপুর )গ্রামের সামনে রাস্তায় ব্যাটারি চালিত ইজি বাইকের ছাপায় পড়ে নিহতের ঘটনাটি ঘটেছে।সড়ক দুর্ঘটনায় নিহত মাদ্রাসার ছাত্রী রিমা আক্তার চানগাঁও ইউনিয়নের রত্নপুর গ্রামের মাজেদ মিয়ার মেয়ে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রোজ রবিবার (১৮ ই ফেব্রুয়ারি) সকালে উপজেলা গোবিন্দশ্রী ইউনিয়নে সুজন বাজারের পাশে কলেজে যাওয়ার জন্য অটো রিক্সার জন্য বাজারের পাশে অপেক্ষা করছিল কলেজ শিক্ষার্থী লাকি আক্তার সহ তিন বান্ধবী। এমন সময় মদন থেকে ছেড়ে আসা পল্লী বিদ্যুতের খুটির সহ হেনট্রলী গাড়ির চাপায় পড়ে ওই কলেজ ছাত্রী নিহত হয়।
বিকালে মাদ্রাসা ছুটি হওয়ার পর বাড়ি যাওয়ার পথে রিমা আক্তার নামে আরেক কোমলমতি ছাত্রী নিহত হয়েছে।দুজনকে পৃথকভাবে উদ্ধার করে স্বজনেরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
একই দিনে সড়ক দুর্ঘটনায় দুজনের প্রাণ গেল এ বিষয়ে মদন থানা ওসি উজ্জ্বল কান্তি সরকার এ প্রতিনিধিকে জানান, পৃথক দুটি সড়ক দুর্ঘটনা দুজন নিহত হয়েছে। হেন্ট্রলি চালক ও ব্যাটারি চালিত ইজি বাইক চালক দুজনকে আটক করা হয়েছে। দুজনের বিরুদ্ধেই আইনী প্রক্রিয়া ব্যবস্থাধীন আছে।
এমএসএম / এমএসএম
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান