ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

সুদিন ফিরেছে সেলিনার কথা রাখলেন আ জ ম নাছির উদ্দিন


সাইফুদ্দিন রমিজ, চট্টগ্রাম ব্যুরো  photo সাইফুদ্দিন রমিজ, চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৯-২-২০২৪ দুপুর ৩:২৫

মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু বলছি স্বামী হারানো সেলিনা আক্তার
কথা,চার মেয়েকে নিয়ে অসহায়-মানবেতর জীবনযাপন করছিলেন সেলিনা।

গত ২০২২ সালে গৃহহীনদের জন্য নির্মিত প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলেও ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার দুঃখ-দুর্দশা ও জীবন সংগ্রামের কথা বলেছিলেন সেলিনা। সেদিন সেলিনার দুঃখ-দুর্দশার কথা শুনে তার চার মেয়ের পড়াশোনার খরচ সরবরাহ ও আজীবন পরিবারটির পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির।

আজীবন সেলিনার পরিবারের পাশে থাকার সে প্রতিশ্রুতির ধারাবাহিকতায় রবিবার সকালে হাটহাজারী উপজেলার সরকার হাট গুমানমর্দ্দন গ্রামে সেলিনার পাওয়া প্রধানমন্ত্রীর উপহারের সেই আবাসস্থলে যান আ জ ম নাছিরের পক্ষে একটি প্রতিনিধিদল। প্রতিনিধিদলটি সেলিনার মেয়েদের মাদ্রাসার পুরো বছরের বেতন, পরীক্ষার ফি ও আনুসাঙ্গিক খরচ মাদরাসার ব্যাংক একাউন্টে জমা করে দেন ও লেখাপড়া জন্য খাতা-কলমসহ যাবতীয় শিক্ষাসামগ্রী হাতে তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন লালখানবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আনিছুর রহমান চৌধুরী,ও গুমানমর্দ্দন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান।এসময় তারা বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ভূমি সহ এই ঘর পেয়েছেন সেলিনা ও তার চার মেয়ে। পাশাপাশি নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের চার মেয়ে ও তাদের মাকে দেয়া ওয়াদা অক্ষরে অক্ষরে পূরণ করে চলেছেন।গত ৩ বছর ধরে গণমানুষের নেতা আ জ ম নাছির উদ্দিন সেলিনা আক্তার ও তার চার মেয়েকে দেয়া ওয়াদা অক্ষরে অক্ষরে পূরণ করে চলেছেন।

চার মেয়ের লেখাপড়ার দায়িত্ব নেওয়া আ জ ম নাছির উদ্দীন প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সেলিনা আক্তার বলেন,প্রতিবছরের ন্যায় এবারও চার মেয়েকে দেয়া ওয়াদা অক্ষরে অক্ষরে পূরণ করেছে আ জ ম নাছির উদ্দিন,তিনি আমাদের পরিবারের পাশে না দাঁড়ালে আমার মেয়েরা পড়াশোনা করতে পারত না। আমার বড় মেয়ে এখন এইচএসসি দিয়েছে মেঝো হয়ে সামনে দিবে। আমি আ জ ম নাছির প্রতি চির কৃতজ্ঞ।এ সময় তিনি স্বচ্ছলভাবে চলার জন্য আ জ ম নাছিরের কাছে নিজের কিংবা তার বড় মেয়ের জন্য কর্মসংস্থানের অনুরোধ জানান।

এমএসএম / এমএসএম

ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ

গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু

টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার

পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২