ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

সেলিব্রেট লাভ গিভঅ্যাওয়ে ক্যাম্পেইন বিজয়ীর নাম ঘোষণা করল ফুডপ্যান্ডা


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ১৯-২-২০২৪ দুপুর ৩:৪৩

২৩ হাজারেরও বেশি অংশগ্রহণকারীদের মধ্যে থেকে ৫০ জনকে এই ক্যাম্পেইনের জন্য বিজয়ী হিসেবে বেছে নেওয়া হয়েছে‘সেলিব্রেট লাভ গিভঅ্যাওয়ে ক্যাম্পেইন’ এর বিজয়ীদের নাম ঘোষণা করেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা বাংলাদেশ। এ ক্যাম্পেইনে সারা দেশ থেকে ২৩ হাজারেরও বেশি গ্রাহক অংশগ্রহণ করেন। যেখানে নির্বাচিত ৫০ জন পাচ্ছেন একজন সঙ্গীসহ পাঁচ তারকা হোটেল ‘আমারি ঢাকা’য় বিনামূল্যে ডিনারের সুযোগ।

ফেব্রুয়ারির ১ তারিখ থেকে শুরু হওয়া, ‘সেলিব্রেট লাভ গিভঅ্যাওয়ে ক্যাম্পেইনে’ গ্রাহকদের সর্বনিম্ন ৪৯৯ টাকার ১০টি অর্ডার করতে হয়েছে। এরপর তারা ‘সেলিব্রেট লাভ’ ব্যাজ অর্জন করেন। ক্যাম্পেইনে অংশগ্রহণকারী ২৩ হাজারেরও বেশি গ্রাহকদের মধ্যে ৫০ জন বিজয়ী হিসেবে নির্বাচিত হন। বিজয়ী ৫০ জন গ্রাহকের কাছে ফুডপ্যান্ডার অন-ডিমান্ড ডেলিভারি সেবা প্যান্ডাগো ব্যবহার করে ডিনার কুপনগুলো পৌঁছে দেওয়া হয়েছে।  

এ ক্যাম্পেইনে বিজয়ী গ্রাহকদের জন্য আমারি হোটেল এর বিশেষজ্ঞ শেফ’রা খাবার প্রস্তুত করবেন। চমৎকার খাবার এবং পানীয়’র পরিবেশনে বিজয়ীরা এক অনন্য অভিজ্ঞতা পাবেন। 

ফুডপান্ডা বাংলাদেশের হেড অব মার্কেটিং নিয়ামুল মুকিত আহমেদ বলেন, বিজয়ীদের অভিনন্দন! ভালো খাবার প্রতিটি অনুষ্ঠানে অনন্য মাত্রা যোগ করে। কেননা এই বিশেষ দিনে পছন্দের মানুষের সাথে মনে রাখার মত কিছু সময় কাটানো যায়। আমরা আমাদের গ্রাহকদের জন্য বিশেষ স্মৃতি তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আমাদের কমিউনিটির জন্য আরও দুর্দান্ত মুহূর্ত তৈরি করতে চাই। 

Sunny / Sunny

জলাবদ্ধতা নিরসনে কোনাপাড়া-কদমতলা খাল পুনঃখনন শুরু করল ডিএসসিসি

পাইলটেজ সেবা ডিজিটালাইজেশনে সফটওয়্যার চালু করছে বিআইডব্লিউটিএ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে গ্রামীণফোনের পার্টনারশিপ

তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে রাজধানীর মধ্য বাড্ডা কাঁচাবাজারে ‘নো-স্মোকিং’ সাইনেজ স্থাপন

বিএমইউতে জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস পালন

কমিউনিটি ব্যাংকের এমডির সঙ্গে সিএসই ও সিসিইদের মতবিনিময় সভা

ডিএসসিসির চার অঞ্চলে চলবে চার রঙের ই-রিকশা, ফরম বিক্রি ২৭ হাজার

এসআরবির পৃথক অভিযানে ৩০০ কেজি গাঁজা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, প্রতারক গ্রেপ্তার

আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ডে স্বর্ণপদক পেল শাহ্জালাল ইসলামী ব্যাংক

তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসায় আন্তঃশ্রেণি বাংলা বিতর্ক উৎসব অনুষ্ঠিত

কয়রায় ২৮ কেজি হরিণের মাংস ও চামড়া জব্দ করল কোস্ট গার্ড

কক্সবাজারে দুই খাদ্যপ্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা, দুটির বিরুদ্ধে মামলা

ন্যাশনাল ব্যাংকের উদ্যোগে কৃষকদের মাঝে জামানতবিহীন ঋণ বিতরণ