ফটিকছড়িতে গাছে গাছে ঝুলছে কাঁঠাল
ফটিকছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় গাছে গাছে শোভা পাচ্ছে জাতীয় ফল কাঁঠাল। তবে স্থানীয় বাজারে কাঁঠাল এক মাস আগে থেকে ক্রয়-বিক্রয় শুরু হয় বলে জানিয়েছেন চাষিরা। এখানকার কাঁঠাল মিষ্টি, রসালো ও স্বাদে অুুলনীয় হওয়ায় এর কদরও রয়েছে বেশ ভালো। তাই স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হয়ে থাকে। নানা প্রতিকূলতা উপেক্ষা করে স্থানীয় কৃষকরা এলাকায় বাণিজ্যিকভাবে কাঁঠাল চাষ করে অর্থনীতিতে যথেষ্ট ভূমিকা রাখছেন।
এদিকে, ফলন কম আর কাঁঠালের আকার ছোট হওয়ায় লোকসানের মুখে পড়ার আশঙ্কা করছেন বাগান মালিক ও মৌসুমি কাঁঠাল ব্যবসায়ীরা। মৌসুমের শুরুতে বৃষ্টির দেখা না পাওয়ায় কাঁঠালের ফলনে এ বিপর্যয় বলে মনে করছেন বাগান মালিকরা। তাছাড়া কাঁঠাল গাছ কেটে ঘরের ফার্নিচারসহ বিভিন্ন কাজে ব্যবহার করার কারণে এ গাছের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে।
ফটিকছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়ের তথ্য বলছে, উপজেলায় ৮০০ হেক্টর জমিতে কাঁঠালের বাগান রয়েছে। গত বছর প্রায় ১ হাজার ৩০০ হেক্টর জমিতে কাঁঠালের চাষাবাদ হয়েছিল। এছাড়া এলাকার প্রায় প্রতিটি বাড়ির আঙিনা ও আশপাশের ভিটাবাড়িতে লিচুর চাষ হহচ্ছে।

উপজেলার হেয়াকো, বাগানবাজার, দাঁতমারা, নারায়ণহাট, পাইন্দং ইউপির ডলু, কাঞ্চননগর ইউপির বাইন্নেচুলা, খিরামসহ কয়েকটি গ্রাম ঘুরে দেখা গেছে, বাগানগুলোতে ফল খুব একটা নেই। ফলন বিপর্যয়ের জন্য প্রকৃতির বিরূপতাকেই দায়ী করছেন কৃষকেরা।
বাগানবাজার এলাকার কৃষক মো. লিটন বলেন, বাড়িসংলগ্ন পুকুর পাড় এবং খোলা জায়গায় তার ১৫টি কাঁঠাল গাছ রয়েছে। প্রতিটি গাছে ২০-৫০টির কাঁঠাল এসেছে। তবে অন্য বছরের চেয়ে এবার গাছে অনেক কাঁঠাল কম এসেছে বলে জানান তিনি।
ইসমাইল হোসেন বলেন, গত বছরের তুলনায় এবার গাছে খুব কমই কাঁঠাল এসেছে। গাছে প্রচুর কাঁঠালের মুকুল এলেও দীর্ঘদিন অনাবৃষ্টির কারণে তা প্রায় ঝরে গেছে।
হেয়াকো বাংলাপাড়ার কাঁঠাল বাগানের মালিক আসাদুল্লা ফারুক সবুজ জানান, গতবছরের তুলনায় এবার কাঁঠালের ফলন কম হয়েছে। ফলে চরম লোকসান পোহাতে হবে।
ফটিকছড়ি কৃষি উপ-সহকারী হেলাল উদ্দিন বলেন, এবছর বৃষ্টি কম হওয়ায় ফলন কম হয়েছে। তাছাড়া গাছ কেটে নতুন বাগান সৃজন না করায় কাঁঠালের ফলনের পরিমাণ কমে যাচ্ছে। এখন বারমাসী কাঁঠাল গাছের চারা পাওয়া যাচ্ছে, সেগুলো দিয়ে নতুনভাবে বাগান করলে লাভবান হবেন কৃষকরা।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied