বেনাপোল দিয়ে আগামীকাল আমদানি-রফতানি বন্ধ
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় বড় উৎসব বিশ্বকর্মা পূজা উপলক্ষে আগামীকাল বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারত দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য সাময়িকভাবে বন্ধ থাকবে। তবে বেনাপোল কাস্টমস হাউজ ও বন্দরে মালামাল খালাস প্রক্রিয়া সচল থাকবে। বেনাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে তিনি জানান, ভারতের সরকারি ছুটি থাকায় একদিনের জন্য দুই দেশের মধ্যে বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। তথ্যটি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন।
বেনাপোল ল্যান্ডপোর্ট ইমপোর্টাস এর্ন্ড এক্সপোর্টাস এ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক জিয়াউর রহমান দৈনিক মানবকন্ঠকে জানান, বিশ্বকর্মা পূজার সরকারি ছুটির কারণে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থকবে। বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় এ পথে আমদানি-রফতানি কার্যক্রম চলবে।
ভারতের পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী ও বেনাপোল সিএন্ডএফ স্টাফ এ্যাসোসিয়েশনের সম্পাদক সাজেদুর রহমান জানান, ভারতে বিশ্বকর্মা পূজার ছুটি থাকায় বুধবার বেনাপোল ও পেট্রাপোল বন্দরে কোন পণ্যবোঝায় ট্রাক যাতায়াত করবে না। বৃহস্পতিবার সকাল থেকে পুরোদমে আমদানি-রপ্তানি চালু হবে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ হোসেন মুন্সী জানান, বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও পাসপোর্টযাত্রীরা স্বাভাবিক নিয়মে যাতায়াত করতে পারবেন।
এমএসএম / এমএসএম
অজপাড়াগাঁ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ করার সুযোগ পেলেন হারুয়ালছড়ির এইচ. এম. সাইফুদ্দীন
ফটিকছড়িতে হালদায় বিশেষ অভিযান: অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট ও বালু অপসারণ
নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত
নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল
দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ
মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার
যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার
বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু
আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা
মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন