ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বিরামপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ১৫-৮-২০২১ দুপুর ৪:২৫
দিনাজপুরের বিরামপুরে যথাযোগ্য মর্যাদা এবং নানা আয়োজনের মধ্যদিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। রোববার (১৫ ‍আগস্ট) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মধ্যদিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।
 
উপজেলা পরিষদ চত্বরে সকাল ৮টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করে ১৫ আগস্ট শাহাদাত বরণকারী তার পরিবারের অন্য সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে ১ মিনিট নীরবতা পালন করা হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ইউএনও পরিমল কুমার সরকারের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
 
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাইরুল আলম রাজু, পৌর মেয়র অধ্যাপক আককাস আলী, সার্কেল এএসপি ওয়েহেদুননবী, ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম, ওসি সুমন কুমার মহন্ত, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগণ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার