আলপনায় সেজেছে শহিদ মিনার, একুশের প্রস্তুতিতে জয়পাড়া কলেজ
আন্তর্জাতিক ভাষা দিবসে প্রভাতফেরির দিনটি ফিরছে সবার জন্য। দিবসের প্রথম প্রহর থেকে শুরু করে দিনমান শহীদ মিনার মুখরিত থাকবে মানুষের ভিড়ে।
তাই শহীদ মিনারের বেদী আর আঙ্গিনায়। যেখানে ধরা হয়েছে ইতিহাস- মায়ের ভাষার অধিকার রক্ষায় সংগ্রামের সেই ক্ষণ। মঙ্গলবার জয়পাড়া কলেজ শহীদ মিনার এলাকা ঘুরে দেখা যায়, সাফসুতরোর কাজ সারা হয়েছে আগেই। এখন রঙিন আলপনায় ছেয়ে যাচ্ছে আঙ্গিনা।
ভাষা আন্দোলনের গৌরবময় স্মৃতির সঙ্গে শোকের রক্তঝরা দিন একুশে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনার ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জয়পাড়া কলেজের শহিদ মিনার ও বটতলা কে রঙ-তুলিতে বাঙময় বর্ণমালা। ফুটিয়ে তোলা হয়েছে ভাষা আন্দোলন থেকে একাত্তরের গৌরবগাথা, সংগ্রামের উত্তালের দিনগুলো।
প্রতিবারের মত এবারও সাজ-সজ্জার দায়িত্বটি পড়েছে জয়পাড়া কলেজ রোভার স্কাউট গ্রুপ সদস্য ও শিক্ষার্থীদের ওপর। শহীদ মিনার প্রাঙ্গণে জয়পাড়া কলেজ রোভার স্কাউট গ্রুপ এর সিনিয়র রোভার মেট ও শিক্ষার্থী মোঃ মোবারক বলেন, “আমরা বিগত দিন থেকে রোভার স্কাউট সদস্যদের নিয়ে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা মিলে এই কাজটা করে থাকি। যারা আমাদের মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছেন, পিচঢালা রাজপথ রক্তে রঞ্জিত করেছেন, তাদের জন্য এ কাজ করতে পারা আমাদের জন্য খুবই সৌভাগ্যের ব্যাপার।
শিক্ষার্থীও রোভার রাবেয়া বলেন, “একুশে ফেব্রুয়ারি আমাদের গৌরব ও অহংকারের দিন।একুশের আবহে আমরা আলপনায় বাঙালি সংস্কৃতির বিভিন্ন অনুষঙ্গ ফুটিয়ে তোলার চেষ্টা করছি।
এমএসএম / এমএসএম
ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদকে ঘিরে অপপ্রচারের অভিযোগ
সোনারগাঁও এর সাবেক ইউএনও ফারজানার শ্রেষ্ঠত্ব অর্জনে প্রধানমন্ত্রীর সম্মাননা গ্রহন।
বৃষ্টি আসলেই আতঙ্ক" শিরোনামের সেই মনোয়ারার পাশে জিয়াউল ফেরদৌস রাইট
রাজশাহীতে ইউএনওপিএস ও বিবিএসের যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত
পাঙ্গাসিয়া ও জগন্নাথপুর হাওড়ে অভিযানে ১১০০ মিটার কারেন্ট জাল জব্দ
১৩ বছর পর ভালুকার দলিল লেখক মিন্টু হত্যা মামলার রায়
পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা
হাটহাজারীতে বন্যায় মৎস্য ও কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি
মান্দায় রাতের অন্ধকারে আবারও অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ
প্রেমের টানে ধর্মান্তরিত হলো অন্বেষা, মুসলিম যুবককে বিয়ে
পদ্মার তীব্র ভাঙনে দিশেহারা সদরপুরের মানুষ, নদীগর্ভে বিস্তীর্ণ জনপদ
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মারধরের অভিযোগ