ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

মদনে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন


মদন প্রতিনিধি photo মদন প্রতিনিধি
প্রকাশিত: ২১-২-২০২৪ দুপুর ২:১৩

একুশের প্রথম প্রহরে নেত্রকোনার মদন উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মাস্টার, এবং উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোঃ শাহ আলম মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার খালিয়াজুরী সার্কেল মোঃ রবিউল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কল্পনা আক্তার,উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, ভূমি সহকারী কমিশনার এটিএম আরিফ,জাতির শ্রেষ্ঠ সন্তান উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছ সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামীম, উপজেলা  প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল, মদন থানা অফিসার ইনচার্জ ওসি উজ্জ্বল কান্তি সরকার, বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক আঙ্গুর রহমান ভূঁইয়া সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক কবি হান্নান শাহ, সহ-সভাপতি এ এম শফিকুল ইসলাম, সাংবাদিক পাইলট মিয়াসহ অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, উপজেলা  সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও রাজনৈতিক নেতৃবর্গ  উপস্থিত ছিলেন।

এ সময় নেপথ্যে বাজছিল অমর একুশের কালজয়ী গান, আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি--। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

জাতির শ্রেষ্ঠ সন্তান উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। বিনম্র শ্রদ্ধার সঙ্গে বিভিন্ন পেশাজীবী এবং সামাজিক সংগঠনের নেতাকর্মীরা শহীদ মিনারের বেদীতে গিয়ে পুষ্পস্তবক নিবেদন করেন। ১৯৫২ সালের এই দিনে শহীদদের শাণিত ধারায় যে আলোকিত পথের উন্মোচন ঘটেছিল, সেই পথ ধরে এসেছিল স্বাধীনতা আমরা তোমাদের ভুলবো না।

এমএসএম / এমএসএম

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা