ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

চৌগাছায় মধ্যরাতে বিনম্র শ্রদ্ধায় শহীদবেদীতে পুস্পমাল্য অর্পণ


ইমাম হোসেন সাগর, চৌগাছা photo ইমাম হোসেন সাগর, চৌগাছা
প্রকাশিত: ২১-২-২০২৪ দুপুর ৪:২২
যশোরের চৌগাছায় গভীর শ্রদ্ধা আর ভালবাসার মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। বিনম্র শ্রদ্ধা আর ভালবাসায় সারা দেশের ন্যায় ভাষা শহীদদের স্মরণ করেছে সীমান্তবর্তী উপজেলা চৌগাছার মানুষ। দিবসটি উপলক্ষ্যে মধ্যরাতে শহীদ মিনারে ভীড় করেন কয়েক হাজার মানুষ। 
রাত ১২ টা ১ মিনিটে ঐতিহ্যবাহী শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষে পুস্পমাল্য অর্পণ করা হয়। পর্যায়ক্রমে থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠন, চৌগাছা পৌরসভা, প্রেসক্লাব চৌগাছা, রিপোর্টার্স ক্লাব, পাবলিক লাইব্রেরী, চৌগাছা সরকারী কলেজ, মৃধাপাড়া মহিলা কলেজ, এসএম হাবিব পৌর কলেজ, তরিকুল ইসলাম পৌর কলেজ, সরকারী শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয়, হাজী মর্ত্তুজ মাধ্যমিক বিদ্যালয়, ছারা বালিকা বিদ্যালয়, পল্লী বিদ্যুৎ সমিতি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন, সমাজতান্ত্রিক দল বাসদ, বাস ও মিনিবাস মালিক সমিতি, বাজার ব্যবসায়ী সমিতিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন করেন।
এ সময় উপজেলা চেয়ারম্যান ড. এম মোস্তানিছুর রহমান, নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস. এম হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মেহেদি মাসুদ চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান দেবাশিষ মিশ্র জয়, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, কৃষি কর্মকর্তা মোসাব্বির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার পপি, প্যানেল মেয়র শাহিনুর রহমান, বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি আওয়ামীলীগ নেতা জসিম উদ্দীন, প্রধান শিক্ষক আজিজুর রহমান, প্রেসক্লাব চৌগাছার সভাপতি ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মুকুরুল ইসলাম মিন্ট,ু সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হুসাইনসহ আওয়ামীলীগ, আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মধ্যরাতে ভাষা শহীদদের স্মরণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

কালিয়ায় বড় ভাইয়ের অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন, পারিবারিক ঐক্য বজায় রাখার আহ্বান

সীমাবদ্ধতার মধ্যেও ৩৪ বছর ধরে শিশুদের ভবিষ্যৎ গড়ার চেষ্টা

বিলাইছড়িতে মাদকবিরোধী র‍্যালী ও আলোচনা অনুষ্ঠিত

ছড়িয়ে পড়েছে ‘নিষিদ্ধ চায়না দুয়ারি’ জাল, হুমকিতে দেশি মাছ ও জলজ জীববৈচিত্র্য

চট্টগ্রামে তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ সার্কেল অফিসার আরিফ

রায়গঞ্জ প্রেসক্লাবের সম্পাদক ও জুলাই যোদ্ধা গ্রেপ্তার, ফাঁসানোর অভিযোগ পরিবারের

নেত্রকোণার কেন্দুয়ায় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভবন ও ড্রেন নির্মাণে বাধা দেয়ায় শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ

মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে চরবামুন্দী জাগরণ ক্লাবের ফুটবল প্রতিযোগিতা

টাঙ্গাইলে ৩ প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর

মানারুল কোরআন কওমী মাদ্রাসার সভাপতির দায়িত্বে আমীর হামজা ভূঁইয়া

হেফাজতের মিথ্যাচার ও হুমকির প্রতিবাদে টঙ্গীতে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন

অনলাইনে ইলিশ কিনতে ক্রেতাদের সতর্ক করল চাঁদপুরের অংশীজনরা

ব্রহ্মপুত্রের চরে তালাবদ্ধ সরকারি স্কুল, ক্ষোভে ক্লাসরুমের তালা ভাঙার চেষ্টা শিশুদের