বাস-পিকআপ ভ্যানের সংঘর্ষে খাগড়াছড়িতে নিহত দুই
বাস-পিকআপ সংঘর্ষে খাগড়াছড়িতে দুই নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে আরো প্রায় ১৭ জন যাত্রী। বুধবার (২১ ফেব্রুয়ারী ২০২৪) সকাল সাড়ে ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলার সাপমারা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে, প্রীতি বালা গুহ (৪৮) অনিমা ঘোষ (৫৫)।
সূত্র জানায়, নাটোর থেকো আসা রকি পরিবহন এর সাথে খাগড়াছড়ি থেকে গুইমারাগামী পিকআপ এর সংঘর্ষে দুজন নিহত হয়। দূর্ঘটনায় নিহত ও আহতরা গুইমারায় একটি পারিবারিক অনুষ্ঠানে যাচ্ছিলো। সকালে খাগড়াছড়ি থেকে গুইমারা যাওয়ার পথে মাটিরাঙ্গা সাপমারা এলাকায় পৌঁছলে পিকআপ এর সাথে বাসের সংঘর্ষ হলে ঘটনাস্থলে প্রীতি বালা গুহ ও অনিমা ঘোষ মারা যায়।
এ ঘটনায় আহত হয়েছে, তুষার ঘোষ (৭), বাধন ঘোষ (১২), তন্ময় ঘোষ (১২), পায়েল ঘোষ (১২), মনি দে (২৫), সুপ্তা দে (২৪), জুয়েল (১৩), তাপস (৯) আরো প্রায় ১৭ যাত্রী।
খাগড়াছড়ি সদর হাসপাতালের চিকিৎসক ডা. শহিদুজ্জামান জানান, খাগড়াছড়ি সদর হাসপাতালে আনার আগে দুজনের মৃত্যু হয়েছে। অনেকে আহত হলেও ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, মাটিরাঙ্গা থানার ওসি কৃষ্ণ কমল ধর। তিনি জানান, এঘটনায় দুজন নিহত হয়েছে। আহত হয়েছে অনেকে। আটক করা হয়েছে বাসের চালক নজরুল ইসলামকে এবং দূর্ঘটনা কবলিত বাস ও পিকআপ থানায় আছে বলে তিনি জানান।
এমএসএম / এমএসএম
তিস্তার পানি কমলেও কাটেনি অববাহিকার পানির টান, আগামী ৭২ ঘণ্টায় আবারও বাড়ার পূর্বাভাস
হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত
চট্টগ্রাম বারইয়ারহাট পৌরসভার ক্লাস্টার উন্নয়ন কর্মশালা
মোহনগঞ্জে ‘পার্টনার কংগ্রেস-২০০৬’ অনুষ্ঠিত
মুকসুদপুরে কেন্দ্রুয়া গ্রাম যাকাত ফাউন্ডেশন বৃক্ষরোপণ ও কর্মসংস্থান সৃষ্টি কর্মসূচির উদ্ধোধন
বাঘার চকরাজাপুরে অবহেলিত কাঁচা রাস্তা পাকাকরণের কাজের উদ্বোধন
বিশ্বহরিগাছা বহালগাছা বিদ্যালয়ের সভাপতি ময়নুল হক ডুপ্লে
রাজারহাটের দুর্গাচরণ তালতলা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক উপস্থিতি কম, শিক্ষার্থী শূন্য
পটুয়াখালী শ্রী গুরু সঙ্ঘ'র নতুন কমিটি গঠিত, মৃদুল সভাপতি, ইন্দ্রজিৎ সম্পাদক
গাজীপুরের কোনাবাড়ীতে অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন
নাচোলে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প এবং আর্থিক সহায়তা প্রদানঃ
পঞ্চগড়ে সাবেক এমপির স্ত্রী কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য অবঃ মেজর মৌসুমী কারাগারে