গোপালপুরে ২০১ গম্বুজ মসজিদে পুলিশ বক্স স্থাপন
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদাশিমলা ইউনিয়নের দক্ষিণ পাথালিয়া গ্রামে অবস্থিত বিশ্ব স্থাপত্য ঐতিহ্যের স্মারক ২০১ গম্বুজ মসজিদ চত্বরে পুলিশ বক্স স্থাপিত হচ্ছে। টাঙ্গাইল জেলা পুলিশ প্রশাসন এবং মসজিদ কমিটির যৌথ অর্থায়নে এ পুলিশ বক্স নির্মিত হচ্ছে।
বৃহস্পতিবার দুপুরে নির্মাণ কাজের উদ্ধোধন করেন স্থানীয় সংসদ সদস্য ছোট মনির। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা, সহকারি কমিশনার (ভূমি) নাজমুল হাসান, ওসি মো. ইমদাদুল ইসলাম তৈয়ব, উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক আব্দুল মোমেন, প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন, নগদাশিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান সোহেল, হেমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান তালুকদার হীরা, ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান তালুকদার, মহিলা আওয়ামীলীগের সভানেত্রী আয়েশা আখতার শিখা, ২০১ গম্বুজ মসজিদ কমিটির পক্ষে আব্দুল করিম প্রমুখ।
পরে এমপি ছোট মনির পোড়াবাড়ী-পিংনা ভায়া গোপালপুর সড়কের ঝাওয়াইল বাজার সংলগ্ন ঝিনাই নদীর উপর ২২ কোটি টাকা ব্যয়ে গার্ডার ব্রীজ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। জীর্ন বেইলী ব্রীজ অপসারণ করে সড়ক ও জনপথ বিভাগ এ ব্রীজ নির্মাণ করতে যাচ্ছে। এমপি ছোট মনির শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্মিত ঝাওয়াইল দাখিল মাদ্রাসার বহুতল ভবন উদ্ধোধন করেন। এ সময় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান