মুরাদনগরে পল্লী বিদ্যুৎ সমিতির অর্থায়নে অসহায়-দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগর পল্লী বিদ্যুৎ সমিতির বাঙ্গরা জোনাল অফিসের আয়োজনে ১৪০টি পরিবারের মাঝে খাদ্য ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ বাঙ্গরা জোনাল অফিসের উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রোববার (১৫ আগস্ট) এ খাদ্যসামগ্রী নিয়ে বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করা হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিতরণ করা খাদ্যসামগ্রীর প্রতিটি ব্যাগে ছিল- চাল ৫ কেজি, মুসুর ডাল ১ কেজি, আলু ২ কেজি, লবণ ১ কেজি, সয়াবিন তেল আধা লিটার।
মুরাদনগর উপজেলার বাঙ্গরা পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম রেজাউল করিম মুঠোফোনে বলেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নির্দেশনা ও চেয়ারম্যান মহোদয়ের অনুপ্রেরণায় কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর পক্ষ থেকে আমরা মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন বিভিন্ন ইউনিয়নে অসহায় ও দুস্থ ১৪০টি পরিবারকে তালিকাভুক্ত করি এবং তাদের বাড়িতে বাড়িতে গিয়ে নিজস্ব কর্মীদের মাধ্যমে খাদ্যসামগ্রী পৌঁছে দেই। কর্মসূচির আওতায় স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও তিনি মাস্ক পরিধান করাসহ সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলাচলের জন্য আহ্বান জানান। পাশাপাশি সকল মানুষকে টিকা নেয়ার জন্য আহ্বান জানান।
বিতরণকালে উপস্থিত ছিলেন- বাঙ্গরা ইনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর রাজিব আহমেদ, সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার ফারুক হোসেন প্রমুখ।
এমএসএম / জামান
পঞ্চগড়ে করতোয়া নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোর বকুলের মরদেহ উদ্ধার
তাড়াশে বৃহত্তর নওগাঁ হাটে অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারী রিং জালের রমরমা বেচাকেনা
রায়গঞ্জে ২ শতাধিক মানুষের বিনা মূল্যে চিকিৎসাসেবা ও বিতরণ
বাঘায় অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা
নেত্রকোণায় লাথিতে অন্তঃসত্ত্বার গর্ভপাতের অভিযোগ,সেই বিএনপি নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষার অভিযোগে তারাগঞ্জের একাধিক মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটি গঠন
শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত
মান্দায় এলসিএস শ্রমিক নিয়োগে এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মে অভিযোগ
বাঙ্গালহালিয়ায় জলাবদ্ধতা স্থানীয় ও সেনাবাহিনীর জরুরী উদ্যােগে ড্রেন পরিস্কার নিরসন প্লাবিতবাসী স্বস্তি ফিরেছে
প্রবাস থেকে ফিরে সফল বাগান উদ্যোক্তা শিবচরের রাসেল মিয়া
দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপর
টানা বৃষ্টিতে সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত
সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছাড়লেন আরও ৩১১ পর্যটক
Link Copied