টিসিবি ছাড়তে চাননা খায়রুল আনাম
জনপ্রশাসন বদলী করলেও ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ছাড়তে চাননা টিসিবির পরিচালক ১৮ ব্যাচের যুগ্ম সচিব খায়রুল আনাম। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবদুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত ১৭ই ডিসেম্বর এক প্রজ্ঞাপনে খাইরুল আনামকে টিসিবি থেকে শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি রংপুরে বদলি করলেও অধ্যবধি খাইরুল আনাম সেখানে যোগদান করেনি। দীর্ঘদিন এ প্রতিষ্ঠানে তিনি চাকুরী করে অনিয়মের এক দূর্গরাজ্য গড়ে তুলেছেন। সাধারণ মানুষ থেকে টিসিবির সুবিধা ভোগী ব্যবসায়ীরা অভিযোগ তুলেছেন।
খায়রুল আনাম চতুর,কৌশলী,দুর্নীতি পরায়ন অফিসার। টিসিবির কিছু ব্যবসায়ীদের সঙ্গে তার গভীর সম্পর্ক যেখান থেকে তিনি মোটা অংকের কমিশন পান। তাছাড়া বিভিন্ন অজুহাতে ব্যবসায়ীদের ভয় দেখিয়ে তিনি ঘুষ বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। তার ভয়েতে টিসিবির অনেকে মুখ না খুললেও নাম প্রকাশ না করার স্বার্থে কয়েকজন কর্মকর্তা সকালের সময় প্রতিবেদককে জানান খাইরুল আনামের সঙ্গে বিএনপি ঘরোনার কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে। বিশেষ সূত্র থেকে জানা যায় তার বিরুদ্ধে উচ্চপর্যায়ে কমিটি গঠন করে তদন্ত করলে আসল রহস্য উন্মোচিত হবে। কেন তিনি যোগদান করেননি এ ব্যাপারে তার মোবাইল ফোনে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি। তবে টিসিবির চেয়ারম্যান কে প্রশ্ন করলে তিনি জানান তার পারিবারিক সমস্যার জন্য এখানে থাকার চেষ্টা করছে।
এমএসএম / এমএসএম
তুরাগে শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডুয়াপসের গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত
যাত্রাবাড়ীতে সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে পুলিশ বক্সে হেনস্তা
শাহজালালে লাগেজের লাইভ নজরদারি, বসানো হলো ৩২ ক্যামেরা
হানিফ’র রাহু’র গ্রাসে বন্দী ঢা:দ:সি:সি: মালিকাধীন জাকের সুপারমার্কেট
কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, পরিচ্ছন্নতা জোরদারের নির্দেশ
ফিরোজ’র রাহু’র গ্রাসে বন্দী ঢা:দ:সি:সি: মালিকাধীন জাকের সুপারমার্কেট
ঢাকা মহানগর উত্তর যুবদলে আলোচনায় বাঙলা কলেজ ছাত্রদলের সাবেক দুই ছাত্রনেতা
মোহাম্মদপুরে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির, গুলিবিদ্ধ ১
শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিতে কেন্দ্রীয় সভাপতি রাকিব।
সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহের পাশাপাশি ভর্তুকি ও পরিচালন ব্যয়ে বড় সাফল্য টিসিবির
বিমানবন্দরে ও কমলাপুর রেলে কাস্টমস গোয়েন্দার অভিযান