ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

কাপ্তাইয়ে উল্টে গেল পর্যটকবাহী বাস, আহত ১৩


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ২৩-২-২০২৪ দুপুর ৩:৫

রাঙামাটির কাপ্তাই উপজেলায় চট্টগ্রাম থেকে আসা পর্যটকবাহী বাস সড়কের মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। এ ঘটনায় বাসের ১৩ যাত্রী আহত হয়েছেন। ঘটনার পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। 

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) আনুমানিক ১০টার পর কাপ্তাই সড়কের চিৎমরম এলাকার ব্যঙছড়ি মোড়ে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় উল্টে যাওয়া বাসের ৫ যাত্রী কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। অন্যরা কাপ্তাই নেভি হাসপাতালে গিয়েছেন। এ ঘটনায় মোট ১৩ জন আহতের আহতের খবর পাওয়া গেলেও গুরুতর কেউ নেই। তবে বাসটিতে প্রায় ৩৫-৪০ জনের মতো যাত্রী ছিলেন। উদ্ধার অভিযানে চালিয়েছে পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিস সদস্যরা।

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আএমও) ডা. ওমর ফারুক রনি জানান, সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় হাসপাতালে ৫ জন এসেছেন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। গুরুতর আহত কেউ নেই।

কাপ্তাই থানার ওসি আবুল কালাম জানান, আমরা ঘটনাস্থলে আমি। সড়কে বাস উল্টে যানবাহন চলাচলে বিঘ্নিত হচ্ছে। পরে বিস্তারিত জানানো যাবে।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মহিউদ্দিন জানান,  চট্টগ্রাম থেকে আসা একটি পর্যটকবাহী প্রভাতী বাস সড়কের মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এ ঘটনায় ১৩ আহত হয়েছে। তারা স্থানীয় হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। ক্রেন দিয়ে বাসটি উদ্ধার করে থানায় রাখা হবে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত

মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা

ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু