ঢাকা সোমবার, ১০ আগস্ট, ২০২৬

পদত্যাগ করছেন গনি, অন্তর্বর্তী সরকারের প্রধান নিয়োগ


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫-৮-২০২১ বিকাল ৫:২

দুই দশকের যুদ্ধের পর আবারও আফগানিস্তানের ক্ষমতায় ফিরছে দেশটির সশস্ত্র বিদ্রোহীগোষ্ঠী তালেবান। রোববার সকালের দিকে দেশটির রাজধানী কাবুলে তালেবানের যোদ্ধারা ঢুকে পড়ার পর ইতোমধ্যে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে আফগান সরকার।

কাবুলে তালেবানের চতুর্মুখী আক্রমণের মুখে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনির দেশ ছেড়ে পালানোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তিনি দেশ ছেড়ে পালিয়েছেন বলে যে গুঞ্জন ছড়িয়েছে তা প্রত্যাখ্যান করেছে প্রেসিডেন্ট প্রাসাদ। তবে দেশটির গণমাধ্যম আশরাফ গনি পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছে।

আফগানিস্তানের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তালেবানের যোদ্ধারা দেশটির প্রেসিডেন্ট প্যালেসে পৌঁছে গেছেন। সরকারের কাছ থেকে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ায় অংশ নিতে প্রেসিডেন্ট প্যালেসে গেছেন তারা। জার্মানিতে নিযুক্ত আফগানিস্তানের সাবেক রাষ্ট্রদূত আলী আহমদ জালালিকে অন্তর্বর্তীকালীন সরকারের নতুন প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 

শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে সহায়তা করতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়ে তালেবানের একজন কমান্ডার বলেছেন, তাদের যোদ্ধারা কাবুলের প্রবেশপথগুলোতে অবস্থান নিলেও এখন পর্যন্ত শহরে ঢুকে পড়েনি।

কিন্তু তালেবানের আন্তর্জাতিক গণমাধ্যমবিষয়ক মুখপাত্র সুহাইল শাহিন আলজাজিরাকে বলেছেন, তালেবান এখনো কাবুলে ঢুকে পড়েনি। তবে পরবর্তী পরিস্থিতি ‘শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর’ সরকারের সহযোগিতার ওপর নির্ভর করছে।

এমনকি জোরপূর্বক ক্ষমতা দখলেরও ইচ্ছে তালেবানের নেই বলে জানিয়েছেন তিনি। আফগান গণমাধ্যম বলছে, কাবুলের এআরজি প্রেসিডেন্ট প্যালেসে তালেবান এবং আফগান সরকারের মধ্যে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে।

এমএসএম / এমএসএম

‘মক্কা চুক্তি’ ইরানের বিরুদ্ধে নয়, জানাল তুরস্ক

নতুন নিয়মের আওতায় শত শত স্থায়ী বসবাসের আবেদন বাতিল কুয়েতে

ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত

ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে

ইউক্রেনে রুশ হামলায় শিশুসহ নিহত ৩

থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭

সৌদিতে হুথিদের হামলা, বিদেশিসহ আহত অনেকে

হরমুজ নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে: ইরান

উত্তেজনার মধ্যে ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস, স্কুল বন্ধ ঘোষণা

শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস, স্কুল বন্ধ ঘোষণা

ট্রাম্পের সফরের আগে গলফ মাঠ থেকে অস্ত্রধারী গ্রেপ্তার

দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত