ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

গোদাগাড়ীতে উপ-নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ


জাহিদুল ইসলাম, গোদাগাড়ী photo জাহিদুল ইসলাম, গোদাগাড়ী
প্রকাশিত: ২৩-২-২০২৪ বিকাল ৫:৫২

রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার ৪ নাম্বার ওয়ার্ড সাধারণ কাউন্সিলর শূন্য পদে ও গোদাগাড়ী মোহনপুর ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডে সাধারণ সদস্য পদে উপ-নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় গোদাগাড়ী উপজেলা নির্বাচন অফিস কক্ষে প্রতীক বরাদ্দ দেন নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার জেবুন্নেছা শাম্মী ।

গোদাগাড়ী পৌরসভার ৪ নাম্বার ওয়ার্ডে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রার্থীরা হলেন, মোঃ মুজিবুর রহমান(উট পাখী), মোঃ মোয়াজ্জেম হোসেন(পানির বোতল), মোঃ শহিদুল ইসলাম(ডালিম) প্রতীক পেয়েছেন।
এবং গোদাগাড়ী মোহনপুর ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, প্রার্থীরা হলেন, মোঃ আতাউর রহমান(ফুটবল), মোঃ আব্দুল হাকিম(তালা), মোঃ আব্দুস সালাম( মোরগ), মোঃ সারওয়ার জাহান পিন্ট( টিবওয়েল) প্রতীক পেয়েছেন।

আগামী (৯মার্চ) শনিবার উপ-নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।এই দুই ওয়ার্ডের মধ্যে গোদাগাড়ী মোহনপুর ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৭৪ জন এবং গোদাগাড়ী পৌরসভার ৪ নাম্বার ওয়ার্ডে ভোটার সংখ্যা ৩ হাজার ৩০৪ জন।
উল্লেখ্য, দুই ওয়ার্ডের কাউন্সিলর ও মেম্বার মারা যাওয়ায় এই পদ দুইটি শূন্য হয়ে যায়।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন

পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি

ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী

সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু

উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন

টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন

চিলমারী হাসপাতালে চিকিৎসার চরম অবহেলা: হাতের ভেতর কাচ রেখেই রোগীকে ছাড়পত্র