ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

চরভদ্রাসনের গোপালপুর ঘাটে স্প্রীটবোড ও লঞ্চ পারাপারে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ


মনির হোসেন পিন্টু, চরভদ্রাসন photo মনির হোসেন পিন্টু, চরভদ্রাসন
প্রকাশিত: ২৪-২-২০২৪ বিকাল ৫:২৯

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মা নদীর গোপালপুর ঘাটে হটাৎ করেই যাত্রীদের কাছ থেকে স্প্রীটবোড ও লঞ্চ পারাপারে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে।
যাত্রীদের অভিযোগ যেখানে দু’ দিন আগেও জনপ্রতি স্প্রীটবোডের রেগুলার ভাড়া ছিলো মাত্র ১৫০ টাকা ও লঞ্চের ভাড়া ৭০ টাকা করে, সেখানে হটাৎ করেই আজ যাত্রীদের কাছ থেকে জনপ্রতি স্প্রীটবোডের ভাড়া নেয়া হচ্ছে ২০০ টাকা ও লঞ্চের ভাড়া ১০০ টাকা করে।
সরেজমিনে গত শুক্রবার বিকালে উপজেলার পদ্মা নদীর গোপালপুর ঘাট ঘুরে দেখা যায়, স্প্রীটবোডের যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ৫০ টাকাসহ ২০০ টাকা করে ভাড়া নেয়া হচ্ছে, আর লঞ্চের যাত্রীদের কাছে অতিরিক্ত ৩০ টাকাসহ ১০০ টাকা করে ভাড়া আদায় করা হচ্ছে।
অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে জানতে চাইলে স্থানীয় এবং পাশর্^বর্তী নগরকান্দা ও ভাঙ্গা উপজেলার নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্প্রীটবোড যাত্রী এ প্রতিবেদককে জানান, আমরা এঘাট  দিয়ে যেখানে আজকে সকালেও ১৫০ টাকা করে স্প্রীটবোড ভাড়া দিয়ে পার হয়েছি। আর একই ঘাটে বিকালে এখানে ২০০ টাকা করে আমাদের বেশি ভাড়া গুনতে হচ্ছে। তারা বলেন, এটি ঘাট কর্তৃপক্ষের অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও দুর্নীতি। তারা যাত্রীদেরকে এক পর্যায় জিম্মি করেই বেশি ভাড়া আদায় করছে। আমরা ঘাট মালিকদেরকে অতিরিক্ত ভাড়া নেয়ার বিষয়ে প্রতিবাদ করলেও তারা তা শুনছেনা। তারা আমাদের কথা কোন মূল্যায়নই করছেনা। তারা তাদের মনমত করে যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করে চলেছে। 
সংশ্লিষ্ট ঘাটকর্তৃপক্ষের কাছ থেকে জানা যায়, এপারওপার গোপালপুর-মৈনটঘাট পদ্মা পারাপারের জন্য প্রতিদিন সন্ধ্যা ৬ পর্যন্ত স্প্রীডবোড চালানোর সময় নির্ধারন থাকলেও ঘাটমালিকরা নিয়মের কোন তোয়াক্কা না করেই  ঢাকা জেলার দোহার থানার সানাল ফকিরের মেলা কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায়ের লক্ষ্যে রাত ৯ টা পর্যন্ত যাত্রীদেরকে পারাপার করে চলেছে। ফলে এভাবে পদ্মা পারাপারে যাত্রীদের একদিকে যেমন জীবন ঝুঁকি রয়েছে পাশাপাশি তাদের অতিরিক্ত অর্থও গুনতে হচ্ছে। 
পাশ^বর্তী সদরপুর উপজেলার নাম প্রকাশে অনিচ্ছুক এক স্প্রীডবোড যাত্রী এ প্রতিবেদককে জানান, গত শুক্রবার রাত ৯ ঘটিকার সময় গোপালপুর ঘাট থেকে ২৫০ টাকা ভাড়া দিয়ে আমি ওপার মৈনটঘাটে গিয়েছি।  যেখানে রেগুলার ভাড়া থাকে ১৫০ টাকা সেখানে আমাকে নিরুপায় হয়ে ১০০ টাকা অতিরিক্ত ভাড়া দিয়ে পদ্মা পার হতে হয়েছে। 
স্প্রীটবোড যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ৫০ টাকা করে ভাড়া নেয়ার বিষয়ে জানতে চাইলে, ঘাটের দায়িত্বে থাকা উপজেলা প্রশাসনের কর্মচারী মো. সোহেল জানান, আমাদের কাছে আজকের দিনের জন্য উপজেলা প্রশাসনের থেকে ২০০ টাকা করে ভাড়া আদায়ের নির্দেশ আছে। এ ছারা তিনি আরো জানান যাত্রীদের অতিরিক্ত চাপ সামলাতে ওপার থেকে খালী স্প্রীটবোড আনতে হচ্ছে। ফলে বোডের তেলের খরচ মেটাতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ৫০ টাকাসহ ২০০ টাকা করে ভাড়া আদায় করা হচ্ছে।
তবে, এসময় তার কাছে অতিরিক্ত ভাড়া আদায়ের আদেশের কপি দেখতে চাইলে তিনি তা সাংবাদিকদের দেখাতে পারেন নাই।
এদিকে, ঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে জানতে চাইলে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদি মোর্সেদ জানান, ঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি আমার জানা নেই। এ বিষয়টি আমি আপনার কাছ থেকেই জানলাম। আমি এব্যাপারে খোঁজ নিচ্ছি বলে তিনি জানান।
এদিকে, একই ঘটনা ঘটছে গোপালপুর ঘাটের লঞ্চ পারাপারেও। সেখানে রেগুলার জনপ্রতি ৭০ টাকার পরিবর্তে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ৩০ টাকাসহ ১০০ টাকা করে বেশি ভাড়া আদায় করা হচ্ছে বলে যাত্রীদের অভিযোগ।

এমএসএম / এমএসএম

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা