গোপালপুরে বিনামূল্যে শিশু বিষয়ক বিশেষজ্ঞ স্বাস্থ্যসেবা প্রদান
টাঙ্গাইলের গোপালপুরে বিনামূল্যে শতাধিক শিশু নিউরোলজি ও অটিজম বিষয়ক বিশেষজ্ঞ স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) গোপালপুর পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ডাঃ বিদ্যুত চন্দ্র দেবনাথের আয়োজনে এ স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শামসুল আলমের সভাপতিত্বে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান।
বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিল্প ও বণিক সমিতি ও বন্ধু গোপালপুর এর সার্বিক সহযোগিতায় স্বাস্থ্যসেবা ক্যাম্পের সমন্বয়ক ছিলেন আলহাজ্ব মারুফ হাসান জামী।
বাচ্চার খিচুনী, বয়স বৃদ্ধির সাথে কথা বলা কমে যাওয়া, বেশি কথা বলা, ভাঙচুর প্রবণতা, পড়াশোনায় অমনোযোগী, মোবাইল আসক্তি, অটিস্টিক শিশু এবং শিশুদের নিউরোলজিক্যাল সমস্যা জনিত রোগের চিকিৎসাসেবা দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু নিউরোলজি বিভাগের অধ্যাপক ও প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর গোপেন কুমার কুন্ডু, শিশু নিউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. বিকাশ চন্দ্র পাল, এম.ডি (শিশু নিউরোলজি) ডা. আব্দুল কুদ্দুস, ডা. ইসরাত জাহান নিগার, ডা. মোহাম্মদ আরবাব সরকার।
এমএসএম / এমএসএম
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা
Link Copied