ইনপেস আয়োজিত গ্লোবাল এডএক্সপো ২০২৪ এ অভূতপূর্ব সাড়া পাচ্ছে গ্লোবাল টার্ন স্টাডি এ্যাবরোড
বাংলাদেশে আইটি এক্সপো আয়োজনে ২৬ বছর ব্যাপী অনবদ্য সুনামের অধিকারী ইনপেস ম্যানেজমেন্ট সার্ভিসেস লি: এবার প্রথমবারের মত আয়োজন করেছে পরিপূর্ণ আন্তর্জাতিক এবং আধুনিক শিক্ষা মেলা। এটি (২৫-২৬) ফেব্রুয়ারী দুই দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হারমোনী এবং কার্নিভাল হলে। দেশ-বিদেশ মিলে ৬৩ টি নামকরা প্রতিষ্ঠান মোট ৮৬ টি স্টলে অংশ নিচ্ছে। গ্লোবাল টার্ন স্টাডি এ্যাবরোড অন্যতম।
২০০৮ সাল থেকে স্টুডেন্ট ভিসা কাউন্সেলিং ও কনসালটেন্সী সেবায় যাত্রা শুরু করা কোম্পানীটি বিশ্বের স্ক্যান্ডিনেভিয়ান দেশভুক্ত উচ্চ র্যাংকিং সম্পন্ন বিশ্ববিদ্যালয় গুলো নিয়ে কাজ করে আসছে, ডেনমার্ক যাদের প্রধান ও প্রথম গুরুত্বের দেশ। ইতিমধ্যে বাংলাদেশের প্রায় ২০০০ শিক্ষার্থী গ্লোবাল টার্নের মাধ্যমে ডেনমার্কের প্রায় ১০ টি সনামধন্য বিশ্ববিদ্যালয় গুলোতে ভর্তি হতে পেরেছে। এছাড়া ফিনল্যান্ড, সুইডেন, নরওয়ে, কানাডা, ইউকে মিলিয়ে প্রায় ৬৫ টি সেরা বিশ্ববিদ্যালয়ে সফলভাবে শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করে গ্লোবাল টার্ন। ভিসা প্রাপ্তির ক্ষেত্রে সফলতার হার ৯৯%, যা ঈর্ষণীয় পরিসংখ্যান।
গ্লোবাল টার্ন দেশে আয়োজিত এ ধরণের শিক্ষামেলায় প্রথম অংশগ্রহণ করল। তবে নিজেদের আয়োজনে নিয়মিত উচ্চ শিক্ষার উপর সেমিনার আয়োজন করে থাকে তারা।
কেন গ্লোবাল টার্ন স্বতন্ত্র এবং অন্য সব এজেন্সী থেকে আলাদা? এর উত্তরে প্রতিষ্ঠানটির সিইও এবং ফাউন্ডার বিকাশ চন্দ্র কর্মকার বলেন- "কনসালটেন্সি সেবা ও ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে আমাদের স্বচ্ছতা, দীর্ঘদিনের প্রমাণিত অভিজ্ঞতা, কাজ সংক্রান্ত জ্ঞান এবং স্টাফদের আন্তরিকতা অন্যদের থেকে গ্লোবাল টার্ন কে বিশেষ স্বতন্ত্র করেছে। ৮০% শিক্ষার্থী সরাসরি আমাদের প্রতিষ্ঠানকে সুপারিশ করে থাকে। ডেনমার্কে আমাদের মাধ্যমে বহু শিক্ষার্থী আছে, যারা ইতিমধ্যে উন্নত জীবনের সুবিধা প্রাপ্তি সহ সেখানকার নাগরিক হয়ে উন্নত ক্যারিয়ার সহ বসবাস করছে। আমাদের বাংলাদেশ অফিসের দশজন দক্ষ ও বিশেষজ্ঞ স্টাফের টিম যে কোন শিক্ষার্থীর প্রোফাইল বা একাডেমিক পেপার দেখেই তার অফার লেটার বা ভিসাপ্রাপ্তির বিষয় নিশ্চিত ভাবে বলে দিতে পারে। এটাও গ্লোবাল টার্নের একটি কারিশমা। যোগ্য শিক্ষার্থীর ভিসা সংক্রান্ত প্রাথমিক কনসালটেন্সি আমরা বিনামূল্যে করে থাকি, আর ভিসা প্রাপ্তির পরেই কেবলমাত্র এককালীন একটি সার্ভিস চার্জ শিক্ষার্থী থেকে নিয়ে থাকি।"
এভাবেই আপন বৈশিষ্ট্যে স্বতন্ত্র গতিতে সমুজ্জ্বল গ্লোবাল টার্ন স্টাডি এ্যাবরোড। ঢাকা অফিস ঠিকানা- ন্যাশনাল রোজ ভ্যালী, গ/৩৯, জাপানী স্কুল রোড, শাহজাদপুর গুলশান, ঢাকা; সিলেট অফিস- কানিজ প্লাজা, লেভেল ৪, জিন্দা বাজার, সিলেট। ডেনমার্কে সরাসরি গ্লোবাল টার্নের অফিস রয়েছে, ঠিকানা- গার্টনারলুন্ডেন, ৩৯, ওডেন্স এন, ৫২৭০, ডেনমার্ক। যাচাইয়ের জন্য সিভিএর নাম্বার- ৩৪৯৫৫৫৭৩
এমএসএম / এমএসএম
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন
বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।
ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম
রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ
ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান
আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন
র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা
উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন