দর্শনায় মালবাহী ট্রেনের ধাক্কায় আহত বৃদ্ধা'র মৃত্যু : দাফন সম্পন্ন
দামুড়হুদা উপজেলার দর্শনায় ভারত গামী মালবাহী ট্রেনের ধাক্কায় আসাদুল হক নামে এক বৃদ্ধ'র মর্মান্তিক মৃত্যু হয়েছে। বোরবার (২& ফেব্রুয়ারী) রাত ১১ টার সময় ফরিদপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ ও এলাকাবাসি জানান, দর্শনা পৌরসভাধীন শ্যামপুর গ্রামের মৃতঃ গোলাম আলির ছেলে আসাদুল হক (৬৫) রোববার বিকালে মাঠের কাজ শেষে বাড়ি ফেরার সময় জয়নগর- শ্যামপুর আরক্ষিত-২ নম্বর রেলক্রসিং পার হওয়ার হওয়ার সময় দর্শনা রেলবন্দর থেকে ছেড়ে আসা ভারতগামি মালবাহী ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে। এসময় এলাকাবাসির সহযোগিতায় আহত অবস্থায় উদ্ধার প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয় ফরিদপুর হাসপাতালে। সেখানে নেয়ারপর রাত ১১ টার দিকে সে মারা যায়। মরহুমের লাশ তার নিজ গ্রাম শ্যামপুরে নেওয়া হয়েছে ও সোমবার দুপুরে গ্রামের কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। এবিষয়ে দর্শনা রেলওয়ে পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর এম জাকারিয়া জানান ঘটনার পরপরই দেখতে আহতের বাড়িতে গিয়েছিলাম। দর্শনা থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান ঘটনাটি শুনেছি।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন