ঢাকা শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

তিন মাসের আহ্বায়ক হয়ে ৪ বছর পার করছে খানসামা উপজেলা বিএনপি


জসিম উদ্দিন, খানসামা photo জসিম উদ্দিন, খানসামা
প্রকাশিত: ২৯-২-২০২৪ দুপুর ৩:২২

দিনাজপুরের খানসামা উপজেলা উপজেলায় স্থানীয় বিএনপিতে পূর্ণাঙ্গ কমিটি না থাকায় বর্তমানে দলটির অচলাবস্থার সৃষ্টি হয়েছে। বিগত চার বছর ধরেই নেই পূর্ণাঙ্গ কমিটি। এমনকি কাউন্সিলও হচ্ছে না এ ইউনিটে। এ কারনেই বাড়ছে অভ্যন্তরীণ কোন্দল। কেন্দ্র থেকে মীমাংসার জন্য তাগিদ দিয়েও বিভেদ কমছে না নেতাকর্মীদের। ফলে চলমান আন্দোলন-সংগ্রামের নেতিবাচক প্রভাব পড়েছে বলে মনে করছেন, দলের সিনিয়র নেতারা।

২০২০ সালের ২ ফেব্রুয়ারি  উপজেলা বিএনপি'র পুর্নাঙ্গ কমিটি ভেঙ্গে দিয়ে তিন মাসের জন্য আহ্বায়ক কমিটি গঠন করেন, তৎকালীন জেলা বিএনপি'র ভারপ্রাপ্ত আহ্বায়ক রেজিনা ইসলাম। সেই কমিটিতে আমিনুল হক চৌধুরী (বিএসসি) কে আহ্বায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট্য কমিটি ঘোষণা করেন। আর সেই  তিন মাসের কমিটি পার করে দিয়েছে চার বছর। এরপরও সম্পন্ন হয়নি এ উপজেলা কমিটি।

এছাড়াও উপজেলা বিএনপি'র দুটি সক্রিয় গ্রুপ রয়েছে। তারা বিভিন্ন সভা, সেমিনার, দিবস, প্রতিষ্ঠাবার্ষিকী পৃথকভাবে পালন করে থাকে। এর আগে ২০২২ সালের ৩ সেপ্টেম্বর প্রায় ৮ বছর পর ডাকা উপজেলা বিএনপি'র বিক্ষোভ সমাবেশে সাবেক এমপি আখতারুজ্জামান মিয়া ও জেলা বিএনপি'র সহ-সভাপতি শিল্পপতি মো. হাফিজুর রহমান সরকার দুই গ্রুপের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে পণ্ড হয়ে যায় তৎকালীন বিক্ষোভ সমাবেশটি। এতে আহত হয়েছিলেন অনেকে।তৃণমূলের নেতাকর্মী বলছেন, কমিটি গঠন নিয়ে দলের উপজেলা নেতৃত্ব আন্তরিক নয়। দলের তৃণমূলের প্রভাবশালী নেতাদের হস্তক্ষেপে এবং অনেক ক্ষেত্রে তাদের সৃষ্ট কোন্দলের কারণে কমিটি গঠন সম্ভব হচ্ছে না। এতে বিতর্ক তৈরি হচ্ছে; সঙ্গে বাড়ছে কোন্দলও।উপজেলা বিএনপি'র আহ্বায়ক আমিনুল হক চৌধুরী (বিএসসি) বলেন, 'আমি দীর্ঘদিন দল করেছি, এখন না করলেও চলবে। আহ্বায়ক কমিটি ৮-১০ বছর পর্যন্ত যায়, এগুলোর কোন নিয়ম নাই। ধান্দাবাজ লোক দিয়েই চলছে বিএনপি, এজন্যই বিএনপি'র এই দুর্দশা। সামনে আরো বিএনপি'র দুর্দশা রয়েছে।'

জেলা বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি মো. মোকাররম হোসেন বলেন, 'উপজেলা বিএনপি চায় পূর্নাঙ্গ কমিটি গঠন করা হোক। দুই গ্রুপে নেতাকর্মীরা চায় তাদের পছন্দের ব্যাক্তি নেতৃত্ব দিক। আমরা চাই, যে আসবে সে তার যোগ্যতার ভিত্তিতে আসবে। স্বচ্ছ ব্যাক্তি আসবে। তবে আমাদের এখনো কোন সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হলে জানানো হবে। খুব শীঘ্রই কমিটি হওয়ার সম্ভাবনা নেই।'

এমএসএম / এমএসএম

চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে নিহত ৩

চট্টগ্রামে গ্যাস না পেয়ে সড়ক অবরোধ বিক্ষুব্ধ চালকদের

নেত্রকোণার মদনে শিক্ষিকাকে মারধরের ঘটনায় তদন্তে সত্যতা পাওয়ায় প্রধান শিক্ষক  বরখাস্ত

তাহিরপুরে জেডসি বান্ধব গ্রিন স্কুলের সফলতা ও অগ্রগতি উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

সাগরে ধরা পড়লো বিরল প্রজাতির ধাতিনা ভোল মাছ

‎কুতুবদিয়ার ফতেহ আলী সিকদার পাড়া সিসিতে নানা অনিয়মের অভিযোগ

​রাণীনগরে জনতা ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ পরিষদের উদ্যোগে চারা বিতরণ

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ৬০ হাজার টাকা

দাউদকান্দিতে মেধার বিকাশের বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে ব্রিজের এপ্রোচ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন-দুই পারের মানুষের দুর্ভোগ

লালমনিরহাটে মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত, আসামি পলাতক

আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে নন্দীগ্রামে ফলজ বৃক্ষ বিতরণ

চাঁদপুরে স্বর্ণব্যবাসয়ী হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড, অপরজনের যাবজ্জীবন