ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ধর্মপাশায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত


হাফিজুল হক, ধর্মপাশা  photo হাফিজুল হক, ধর্মপাশা
প্রকাশিত: ১৫-৮-২০২১ বিকাল ৬:১৩
সুনামগঞ্জের ধর্মপাশায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ ‍আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ গণমিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসানের সভাপতিত্বে বক্তব্য দেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, সহকারী কমিশনার (ভূমি) মো. রেদুয়ানুল হালিম, ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিন্দ্র চন্দ্র তালুকদার, সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রহিম মিয়া, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, পাইকুরাটি ইউপি চেয়ারম্যান ফেরদৌসুর রহমান, ধর্মপাশা প্রেসক্লাবের সভাপতি তরিকুল ইসলাম পলাশ প্রমুখ। সভা শেষে শোক দিবস উপলক্ষে গান, কবিতা ও ভাষণ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
 
এদিকে ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিল শেষে ভার্চুয়ালি আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সুনামগঞ্জ-১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতন। সভা পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস। বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিন্দ্র চন্দ্র সরকার, সহ-সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, দপ্তর সম্পাদক গোলাম আজহারুল ইসলাম দিদার প্রমুখ। এ সময় উপজেলার ছয়টি ইউনিয়নের স্থানীয় নেতাকর্মীরাও ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।
 
দোয়া মাহফিল ও ভার্চুয়ালি সভায় আরো উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. নাজিম উদ্দিন তালুকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক মোকাররম হোসেন, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ মজুমদার, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, পাইকুরাটি ইউপি চেয়ারম্যান ফেরদৌসুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি মোজাম্মেল হোসেন রোকন, সাধারণ সম্পাদক অ্যাড. ইকরাম হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শাহ আব্দুল বারেক ছোটন, সদস্য সচিব তরিকুল ইসলাম পলাশ প্রমুখ।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার