ক্বিরাতুল কুরআন মডার্ণ হিফজ মাদরাসার বার্ষিক শিক্ষা সফর, ক্রীড়া ও পুরস্কার বিতরণ সম্পন্ন
চট্টগ্রামের বহদ্দারহাট খাজা রোডস্থ ক্বিরাতুল কুরআন মডার্ণ হিফজ মাদরাসার বার্ষিক শিক্ষা সফর, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ক্যাম্পাসে আমান উল্লাহ দৌলতের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধক ছিলেন আইআইইউসির অধ্যাপক ড. বিএম মফিজুর রহমান আল- আযহারী। প্রধান অতিথি ছিলেন আইআইইউসির প্রক্টর মুহাম্মদ ইফতেখার উদ্দিন।
তীর-ধনুক, হাঁড়ি ভাঙ্গা, বস্তা দৌড়, মোরগ লড়াই, বিস্কুট প্রতিযোগিতা সহ ৫টি গ্রুপের ৪জন করে ১ম,২য়, ৩য়, ৪র্থ স্থান অর্জন কারী মোট ২০ জন বিজয়ীকে অতিথিরা ক্রেস্ট ও বিভিন্ন শিক্ষা সামগ্রী হিসেবে বিতরণ করেন। অনুষ্ঠান শেষে কোমলমতি শিক্ষার্থীদের আনন্দ দিতে চট্টগ্রামের ডিসি পার্ক, সীবিচ,টানেল সহ বিভিন্ন পর্যটন স্পোর্ট পরিদর্শন করানো হয়। এতে আরে উপস্থিত ছিলেন উক্ত মাদরাসার শিক্ষক হাফেজ মুহাম্মদ শাহাদাত হোসাইন, হাফেজ মুহাম্মদ জুনাইদ, হাফেজ মুহাম্মদ হেলাল উদ্দিন, মুহাম্মদ ওবায়দুল্লাহ। শিক্ষার্থী অভিভাবক, মুহাম্মদ কামাল উদ্দিন, সাংবাদিক ফৌজুল আজাদ চৌধুরী, মুহাম্মদ আলমগীর, দিদারুল আলম খোকন সহ প্রমুখ। পরে দেশ ও দশের কল্যাণে হাফেজ মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিনের মুনাজাতের মাধ্যমে শিক্ষা সফরের সমাপ্তি ঘোষণা করা হয়।
এমএসএম / এমএসএম
ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ
গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা
উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত
জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার
পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত