সাঘাটায় অগ্নিকাণ্ডের ১০ পরিবারের ঘড় -বাড়ি ভূস্মিভূত, প্রায় ২৫ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি
গাইবান্ধার সাঘাটার হলদিয়া ইউনিয়নের দক্ষিন দীঘল কান্দি চরের গুয়াবাড়ি গ্রামে ১০ পরিবারের ১৪ টি ঘড় - বাড়ি আগুনে পুড়ে ভূস্মিভূত হয়েছে। জানা গেছে বৃহস্পতিবার দুপুর ২ টার দিকেএ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে সাঘাটা ফায়ার সার্ভিসের একটি টিম নৌকা যোগে ঘটনার স্হলে পৌছিলেও ততক্ষণে আগুনে পুড়ে ভূস্মিভূত হয়ে যায় ওই সব ঘড়- বাড়ি সেখানে প্রতিবন্ধী দুলাল মিয়া সহ ১০ টি পরিবারের ঘড় - বাড়ি আসবাব পত্র,শ্যলো মিশিন,গরু, ছাগল পুড়ে যায় এতে প্রায় ২০ থেকে ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার জানান । প্রত্যক্ষদর্শি ও সাঘাটা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ খলিলুর রহমান জানান বাড়ির পাশ্ববর্তী ছাইয়ের পালা থেকে উড়ে আসা আগুনে এ অগ্নিকাণ্ডের সুত্রপাতের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হয় । তিনি আরও বলেন এলাকাটি দূর্গম চরাঞ্চল হওয়ায় সময় মতো ঘটনার স্হলে পৌছানো সম্ভব হয়নি। এ ঘটনায় হলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম নিজেই ঘটনার স্হলে গিয়ে বলেন ঘটনা টি অত্যন্ত দুঃখজনক তিনি তৎক্ষনিক ক্ষয়ক্ষতি পরিবারের কে আর্থিক সহযোগিতা শুকনো খাবার, কম্বল প্রদান করেন । এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার ইসাহাক আলীর সাথে মুঠোফোনে কথা হলে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং দ্রুত ঘড়- বাড়ি নির্মাণের জন্য ব্যবস্হা করার আশ্বাস দেন। শুক্রবার সকলে উপজেলা নির্বাহী অফিসার ইসাহাক আলী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাড এসএভ সামশীল আরেফিন টিটু,ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম,স্হানীয় এমপি " র প্রতিনিধি তারিকুল ইসলাম, ইউপি সদস্য ইব্রাহিম আলী সহ ওই সব ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার দেন।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়