ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

শ্রীমঙ্গলে প্রভু জগদ্বন্ধু আশ্রম ও মিশন-এর শুভ দ্বারোদঘাটন ও শ্রীশ্রী বিগ্রহ প্রতিষ্ঠা


রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল) photo রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল)
প্রকাশিত: ১-৩-২০২৪ রাত ৮:৩৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নবনির্মিত শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু আশ্রম ও মিশন-এর শুভ দ্বারোদঘাটন ও শ্রীশ্রী বিগ্রহ প্রতিষ্ঠা মহোৎসব উপলক্ষে বাংলাদেশ ও ভারত থেকে আগত মহারাজ ও সহশ্রাধিক মানুষের অংশগ্রহণে নগর সংকীর্তন ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১ মার্চ) সকাল ১০ টার দিকে কয়েক হাজার মানুষ নিয়ে এক বিশাল নগর সংকীর্তন ও শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলার উত্তরসুর এলাকার মন্দির প্রাঙ্গন থেকে  শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূনরায় মন্দির প্রাঙ্গণে সমাপ্ত হয়।

আজ (১ মার্চ) বিকাল সাড়ে ৩ টার দিকে ধর্মসভা অনুষ্ঠিত হয়। এর আলোচ্য বিষয় ‘মানবধর্ম ও অস্পৃশ্যতা দূরীকরণে শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু সুন্দরের অবদান।’ রাতে মহোৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ এমপি।

চারদিনব্যাপী উদ্বোধন মহোৎসবে দেশের বিভিন্ন জায়গা ছাড়াও পাশবর্তী দেশ ভারত থেকে বিভিন্ন পর্যায়ের লোকজন অনুষ্ঠানে যোগ দেন। তাছাড়া গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই উদ্বোধনী মহোৎসব চলবে ২ মার্চ শনিবার পর্যন্ত। 

এর আগে গত ২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টার দিকে শ্রীশ্রী জগদ্বন্ধুর বিগ্রহের অভিষেক ও মন্দির প্রতিষ্ঠা করা হয়। রাতে চৌদ্দমাদলে সন্ধ্যারতি অনুষ্ঠিত হয়। তাছাড়া, গত (২৮ ফেব্রুয়ারি) বুধবার রাতে শ্রীশ্রী জগদ্বন্ধু মন্দির ও বিগ্রহ প্রতিষ্ঠা নিমিত্তে নামযজ্ঞের শুভ অধিবাস অনুষ্ঠিত হয়। 

শনিবার (২মার্চ) সকাল ৯ টার দিকে ভক্তিগীতি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এরপর সকাল ১০ টার দিকে সাধু সম্মেলন ও সাধুদের প্রবচন প্রদান। দুপুর ১ টার দিকে সাধু ভাণ্ডারা, এবং বিকাল ৪ টার দিকে বাংলাদেশ ও ভারতীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু আশ্রম ও মিশনের প্রতিষ্ঠাতা সভাপতি বন্ধু প্রীতম ব্রহ্মচারী বলেন, ‘২৮ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত চারদিনব্যাপী শ্রীশ্রী বিগ্রহ প্রতিষ্ঠাসহ নানান আয়োজন চলবে। এই বিশাল কর্মযজ্ঞে বাংলাদেশ ভারতসহ বিভিন্ন দেশের প্রায় লক্ষাধিক মানুষ যোগ দেন।’

এমএসএম / এমএসএম

১৪ বিজিবি'র অভিযানে ৬৪ বোতল ভারতীয় ফেয়ারডিল আটক

বিজিবি কর্তৃক ট্যাপেন্টাডল ও নেশা সিরাপ আটক

শেরপুরে ভাতিজাদের হামলায় চাচা নিহত, অভিযুক্তদের বাড়িতে আগুন

শ্যামাপূজা ও দীপাবলিতে মুখর শাহরাস্তির মেহের কালিবাড়ি

কুতুবদিয়ায় সুপেয় পানি ও স্যানিটেশন প্রকল্প পরিদর্শনে ডিপিএইচইর তত্ত্বাবধায়ক প্রকৌশলী

বাড়ির সীমানা বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

নবীনগরে মোটরসাইকেল চাপায় কলেজছাত্রী নিহত, চালক পলাতক

মনপুরার ৫ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ে বিএনপির সার্চ কমিটি গঠন

মধুখালীতে জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ক্ষেতলালে ১৯ মামলার আসামি ‘আশরাফ ডাকাত’ গ্রেপ্তার

পাহাড়ে কৃষির নতুন বিপ্লব: অবমুক্ত হলো উচ্চফলনশীল জাত ‘বারি কাজু বাদাম-১’

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র‍্যালি

রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে