ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

কাপ্তাই সুইডিশ মাদ্রাসার ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৮ হাফেজকে পাগড়ী পরিধান


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ২-৩-২০২৪ বিকাল ৫:৫৯

রাঙামাটির কাপ্তাইয়ের ঐতিহ্যবাহী সুইডিশ দারুল উলুম হাফেজিয়া নুরানি মাদ্রাসা ও এতিমখানার ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গতকাল শুক্রবার (১ মার্চ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাদ্রাসা মাঠে শিক্ষার্থীদের সুন্দর হাতের লেখা, প্রদর্শনী, হাম, নাত, গজল ও ৮ জন হাফেজকে পাগড়ী পড়ানো হয়। দ্বিতীয় অধিবেশন বিকাল ৩টা থেকে বিএসপিআই অধ্যক্ষ ইঞ্জিয়ার রহমত উল্লাহর (রুটিন দায়িত্ব) সভাপতিত্বে মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান বক্তা ছিলেন, চট্টগ্রামস্থ হাটহাজারী মাদরাসার সহযোগী পরিচালক ও প্রধান মুফতি হযরত মাওলানা মুফতি জসিম উদ্দিন। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাটহাজারী মাদরাসার আরবী প্রভাষক হযরত মাওলানা হাফেজ আনোয়ার শাহ আজহারী, কাপ্তাই বিউবো বাংলা কলোনী মসজিদের খতিব হযরত মাওলানা হাফেজ ওবাইদুর রহমান খান, কাপ্তাই নতুন বাজার বায়তুল ইলাহী শাহী জামে মসজিদের ইমাম ও খতিব শাইখ আবদুল্লাহ্ আল-মামুন নূরী, হাফেজ ক্বারী আলহাজ্ব আল্লামা আমির হোসাইন বেলালী, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ হযরত মাওলানা হাফেজ আনোয়ার হোসেন সাইফী, সুইডিশ মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি আবদুর রহমান। এছাড়া অন্যান্য ওলামায়ে কেরাম বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, কুরআন, হাদিস মেনে সকলে আল্লাহ্‌র পথে ফিরে আসুন। তাহলে আখেরাতে পাবেন সুখ ও শান্তি।

মাদরাসা পরিচালক হাফেজ মোকাম্মেল হোসেন বলেন, মাহাফিলে মাদ্রাসার ৮ জন হাফেজ কুরআন মুখস্থ করায় মোঃ কায়েম হোসেন (১৫), মোঃ জাকারিয়া তানজিন (১৬), মোঃ ইসমাইল মুশফিক (১৪), মো. মিনহাজ উদ্দিন (১৪), মোঃ হিজবুল্লাহ আফতাব (১৮), মোঃ জাহিদুল ইসলাম (১৪), মোঃ ছিফাত উল্লাহ (২১) ও মোঃ হাবিব (১৭) কে পাগড়ী পরিধান করা হয়।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত

মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা

ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু