ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

ডেমরা থানা সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক আসিফ খান ফেন্সি‌ডিল সহ গ্রেপ্তার ৪


বজলুর রহমান‍ photo বজলুর রহমান‍
প্রকাশিত: ২-৩-২০২৪ রাত ১১:৫৫
রাজধানীর ডেমরা থানার পুলিশের অভিযানে  ফেন্সি‌ডিল সেবনরত অবস্থায় ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আসিফ খান (২৬) সহ ৪ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। এ সময় তল্লাশি করে তাদের কাছ থেকে ২৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ যার অনুমান মূল্য প্রায় ৭০ হাজার টাকা।
 
২ মার্চ শনিবার রাতে ডেমরা থানার পরিদর্শক অপারেশন সুব্রত কুমার পোদ্দারের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ডেমরা বাজার আসিফের ব্যক্তিগত কার্যালয় থেকে তাদের গ্রেফতার করা হয়। আসিফ ডেমরা বাজার সংলগ্ন কামারগোপ এলাকার মৃত আ. খালেকের ছেলে। অন্যান্য গ্রেফতারকৃতরা হলো— নারায়ণগঞ্জের জেলা সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় এলাকায় বসবাসরত ভ্রাহ্মনবাড়ীয়ার আশুগঞ্জ থানার তাল শহর গ্রামের শামিম আহম্মেদ মোক্তারের ছেলে শামসুল আরেফীন পলাশ ওরফে সুমন (৩১), বাড্ডা থানাধীন আফতারনগরে বসবাসরত কুমিল্লার দেবিদ্বার থানার বল্লভপুর গ্রামের হাশেম সরকারের ছেলে মো. মমিন সরকার (৩৬) ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার দক্ষিণ নোয়াপাড়া গ্রামের মৃত শমশের আলীর ছেলে মোশোরফ হোসেন ওরফে শিপলু (৩৮)। এ বিষয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডেমরা থানায় মাদক দ্রব্য নিয়নস্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
 
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার অফিসার ইনচার্জ মো. জহিরুল ইসলাম বলেন, রোববার গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হবে। আসিফ দীর্ঘদিন ধরে ডেমরায় চক্রের মাধমে ফেন্সি‌ডিল সহ বিভিন্ন মাদক বিক্রি করে আসছিল বলে অভিযোগ রয়েছে।  

এমএসএম / এমএসএম

রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী

সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ

মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড

দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ

অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ

ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ

নোয়াখালীর সদরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪