চরভদ্রাসনে নবাগত ইউএনও হিসেবে মোহাম্মদ ফয়সল বিন করিম এর যোগদান
ফরিদপুরের চরভদ্রাসনে নবাগত উপজেলা নির্বাহী হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ ফয়সল বিন করিম। প্রথম কার্যদিবসে নবাগত মোহাম্মদ ফয়সল বিন করিম কে উপজেলা দপ্তরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীগণ ফুল দিয়ে বরণ করে নেন।
গত (১ মার্চ) নবাগত এ কর্মকর্তার কাছে দায়িত্ব হস্তান্তর করেন, বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মেহেদি মোর্সেদ। মোহাম্মদ ফয়সল বিন করিম কুমিল্লার জেলার চৌদ্দগ্রাম উপজেলার কৃতি সন্তান। তিনি ২০১৬ সালে বিসিএস ৩৪ তম ব্যাচের প্রশাসনিক ক্যাডার কর্মকর্তা হিসেবে সরকারি চাকুরিতে যোগদান করেন। প্রথমে তিনি সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে জেলা প্রশাসকের কার্যালয় ময়মনসিংহে যোগদান করেন।
এরপর তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে একসেস টু ইনফরমেশন প্রোগ্রামের সংযুক্ত কর্মকর্তা হিসেবে , তারপর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মাননীয় মন্ত্রী, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এর সহকারী একান্ত সচিব হিসেবে কাজ করেন।
সরকারি চাকুরিতে যোগ দেওয়ার পূর্বে তিনি প্রাইম এশিয়া ইউনিভার্সিটিতে সিনিয়র প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। অত্যান্ত মেধাবী মোহাম্মদ ফয়সল বিন করিম বিসিএস (প্রশাসন) ক্যাডারে চাকুরীকালীন সময়ে ৫ মাস ব্যাপী আইন ও প্রশাসন কোর্সে তিনি ৭ম স্থান অর্জন করয় সরকার তাকে ভিয়েতনামে উচ্চতর প্রশিক্ষনের জন্য প্রেরণ করেন। দু’টি বিশ^বিদ্যালয়ে শিক্ষকতা করার সময় ফার্মাসিউটিক্যাল সাইন্সের উপর গবেষণায় তিনি ব্যাপক সাফল্য অর্জন করেন।
যার ¯ৃ^কৃতি হিসেবে ৮টি আন্তর্জাতিক পাবলিকেশন প্রকাশিত হয়। বাবা জনাব মরহুম এস,এম. আবদুল করিম ছিলেন স্বাস্থ্যমন্ত্রণালয়ের অধীন চিকিৎসা সহকারী পদে একজন চাকুরীজীবী। আর মা কুলসুম আক্তার একজন গৃহিনী।
তিন ভাইয়ের মধ্যে মোহাম্মদ ফয়সল বিন করিম সবার বড়। মেঝ ভাই পুলিশের সাব-ইন্সপেক্টর এবং ছোট ভাই চুয়েট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করে ব্যবসা করছেন। মোহাম্মদ ফয়সল বিন করিম এর স্ত্রী নাহিদ সালমা বর্তমানে সহযোগী অধ্যাপক হিসেবে পরিসংখ্যান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ে কর্মরত রয়েছেন এবং তাদের দু’টি কন্যা সন্তার রয়েছে।
পরে, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিম সাংবাদিকদের বলেন, আমি চরভদ্রাসন উপজেলায় গত ১ মার্চ দায়িত্ব গ্রহণ করে আজকে-ই প্রথম অফিস করেছি। সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের সুফল যাতে করে সাধারণ মানুষ পান, এজন্য সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। যে কোন ধরনের বে-আইনি তৎপরতা কাউকে করতে দেয়া হবেনা। মাদক, জুয়া, যৌন হয়রানি বাল্যবিবাহ, হাট-বাজারের বিভিন্ন সমস্যার সমাধান, স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতির উন্নয়নসহ উপজেলার সার্বিক উন্নয়নে তিনি সকলকে নিয়ে একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
এমএসএম / এমএসএম
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান