নাজিরপুরের হায়দার আলী ভ্যান চালিয়ে বিএ পাশ করলেন
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় ভ্যান চালিয়ে বিএ পাশ করলেন মোঃ হায়দার আলী (৪৫) নামের এক ব্যক্তি। তিনি পেশায় একজন ভ্যান চালক। হায়দার আলী উপজেলার সেখমাটিয়া ইউনিয়নের রামনগর গ্রামের মৃত কাঞ্চন খানের ছেলে।
তিনি ১৯৯৪ সালে মাধ্যমিক পাস করেন। সংসারের অভাব অনাটনের কারনে বাধ্য হয়ে শিক্ষাজীবনের ইতি টানতে হয় তার। পরবর্তীতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি হন তিনি। পরিবারের দায়িত্ব, স্ত্রী-সন্তানদের প্রতি কর্তব্য পালন করার পরেও ২০১৬ সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন এবং ২০২৪ সালে বিএ পাশ করেন । এবার তার স্বপ্ন স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। বয়সের চাপ, এর কোন কিছুই বাঁধা হতে পারেনি তাকে শিক্ষা অর্জনের পথে। ভ্যান চালানোর পাশাপাশি লেখাপড়া শেখার অদম্য আগ্রহের কারণে রাতে পরিবারের সকলে ঘুমিয়ে পড়লে এবং মাঝেমধ্যে দিনের অবসরে পড়ালেখা চালিয়ে যাচ্ছেন। ইংরেজিতে তার বেজায় দখল এবং আগ্রহ। ব্যক্তিগত জীবনে মোঃ হায়দার আলী চার সন্তানের জনক।
তিনি জানান, ভ্যান চালিয়ে প্রতিদিন গড়ে ৩শ ৪শত টাকা আয় হয়। পৈতৃক সম্পত্তির মধ্যে তার একটি টিনের ঘর এবং মাত্র ৬ শতাংশ জমি আছে। হায়দার আলী দৃঢ়তার সাথে আরও বলেন, যত বছরই লাগুক আমি এম এ পাস করবই। এটা আমার স্বপ্ন যদি সরকারি কোন সহযোগী পাই তাহলে আমার পক্ষে এম এ পাশ করা সহজ হত। চাকরি প্রাপ্তির জন্য না, উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার বাসনা থেকে এ শিক্ষা অর্জন করেছি। তারপরেও যদি একটি চাকরি পেতাম পরিবার পরিজন নিয়ে সুখে দিন কাটাতে পারতাম।
শেখমাটিয়া ইউনিয়নের চেয়ারম্যান আতিয়ার রহমান চৌধুরী নান্নু বলেন,এখান থেকে বুঝা যায় যদি মানুষের ইচ্ছা শক্তি ও পরিশ্রম করার মানসিকতা থাকে তবে সফলতার দিকে এগিয়ে যাওয়া যায়। এটি আমাদের জন্য আনন্দদায়ক বিষয়ক। যদি কখনো তার প্রয়োজন হয় সহযোগিতার তবে আমি তার পাশে দাড়াব। তাঁর এ সাফল্যে দেখে অনেকেই শিক্ষা অর্জনের মাধ্যমে স্বপ্ন বাস্তবায়নে সক্ষম হবে।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা আজরিন তন্বী জানান, সমাজসেবায় একটি শিক্ষাবৃত্তি থাকে, যদি সে আবেদন করেন তাহলে আমি চেষ্টা করে দিতে পারব।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত