ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতে' স্বাস্থ্য বিভাগের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ৩-৩-২০২৪ দুপুর ৪:৬

গাইবান্ধায় নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতে অনুমোদন না থাকা, অসঙ্গতিপূর্ণ চিকিৎসা কার্যক্রম ও পরিবেশ ছাড়পত্রসহ বিভিন্ন কাগজপত্র না থাকায় ৪ প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (৩ মার্চ) দুপুরে জেলা প্রশাসনের সহযোগীতায় শহরের কলেজ রোড ও মাস্টার পাড়া এলাকায় বেসরকারি বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে এ অভিযান পরিচালনা করে জেলা স্বাস্থ্য বিভাগ। 

অভিযানে নেতৃত্বে দেন জেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার ডা. সোহেল মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল মিয়া। এতে স্বাস্থ্য বিভাগের ড. আয়নাল হক, ড. আল মেহেদী ও পুলিশ সদস্যরা অংশ নেয়।

অভিযানে স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স, পরিবেশ ছাড়পত্রসহ বিভিন্ন কাগজপত্র না থাকায় গাইবান্ধা ক্লিনিককে ৪ হাজার টাকা, লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে ৪ হাজার টাকা, নিউ পদ্মা ডায়াগনস্টিক সেন্টারকে ৩ হাজার টাকা ও নিউ সানিলা ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজারসহ মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা স্বাস্থ্য বিভাগের ডা. সোহেল মাহমুদ বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী এ অভিযান চলছে। স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স, পরিবেশ ছাড়পত্রসহ বিভিন্ন কাগজপত্র না থাকায় আজ ৪টি প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে জানান তিনি।

এমএসএম / এমএসএম

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত