সোনারগাঁয়ে আলোচিত সাধন হত্যা মামলায় দুই জনের মৃত্যুদন্ড ১ জনের যাবজ্জীবন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কান্দারগাঁও এলাকার আলোচিত সাধন মিয়া হত্যা মামলার আসামী মোঃ শামীম (৪৬) ও মোঃ আল আমিন (৩৫) কে মৃত্যুদন্ড। অপর এক আসামী রাসেল মিয়া (৩৪) কে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক মোহাম্মদ আক্তারুজ্জামান ভূইয়া। সেই সাথে যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত আসামীকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদন্ড। মৃত্যুদন্ড প্রাপ্ত আরো দুই আসামীকে ১ লাখ টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। গতকাল রোববার ৩ মার্চ দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক মোহাম্মদ আক্তারুজ্জামান ভূইয়া এই রায় ঘোষণা করেন। তবে রায় ঘোষণার সময় আসামীরা কেউ আদালতে উপস্থিত ছিলেন না।
নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোঃ শামীম হোসাইন বলেন, সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও এলাকার ফয়জুল হকের ছেলে সাধনকে ২০১৪ সালের ১৬ জুন রাতে উপজেলার ভুরভুরিয়া এলাকায় গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা। যা সোনারগাঁ তথা নারায়ণগঞ্জ জুড়ে বেশ আলোড়ন সৃষ্টি করে। হত্যার ঘটনার পরের দিন নিহত সাধনের মা জয়তুন নেছা বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
তিনি আরো বলেন, এই মামলায় নিহত সাধনের দুই বন্ধু শামীম ও আল আমিনকে গ্রেপ্তার করা হলে তাদের স্বীকারোক্তিতে এ হত্যাকান্ডে আরো ২ জনের নাম উঠে আসে। তারা হলেন রাসেল ও মোহাম্মদ আলী। পরবর্তীতে আসামি মোহাম্মদ আলীকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে। বর্তমানে এ মামলায় তিনজন আসামি ছিলো। এই মামলায় বিচার কার্যক্রমে ১৯ জন স্বাক্ষীর সাক্ষ প্রমাণের ভিত্তিতে আদালত এই রায় প্রদান করেছেন। কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান এর সত্যতা নিশ্চিত করে বলেন, ২০১৪ সালের ১৭ জুন নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় করা হত্যা মামলায় এক জনের যাবজ্জীবন কারাদন্ডসহ দুই জনের মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। এই মামলাটি বেশ চাঞ্চল্যকর ছিলো। ভিকটিমের পরিবার এই রায়ে সন্তোষ প্রকাশ করছেন। যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত আসামী রাসেল পূর্ব কান্দারগাঁও এলাকার জজ মিয়ার ছেলে। মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী হলেন-মোঃ শামীম একই এলাকার আব্দুর রহমান সরকারের ছেলে ও মোঃ আল আমিন একই এলাকার আব্দুল মান্নানের ছেলে।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন