ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

কাপ্তাইয়ের রাইখালীতে মাটিতে পুঁতে রাখা হাতির হাড়গোড় উদ্ধার


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ৪-৩-২০২৪ দুপুর ১২:১০
রাঙামাটির কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়ন এর ডংনালা চন্দনি পাড়া নামক স্থানের মাটির নিচ থেকে পুঁতে রাখা হাতির মরদেহের হাড়গোড় উদ্ধার করেছে বনবিভাগের সদস্যরা। গতকাল রোববার (৩ মার্চ) বেলা ৫টায় বনবিভাগের সদস্যরা উক্ত স্থানে গিয়ে মাটি খনন করে হাতির নিচের ছোয়ালের অংশ, পায়ের হাড্ডি সহ শরীরের বিভিন্ন অংশ উদ্ধার করে।
 
বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই পাল্পউড বাগান বনবিভাগের রাইখালী রেঞ্জ কর্মকর্তা মোঃ জাহেদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়ার পর ওই স্থানে গিয়ে মাটি খনন করে তল্লাসী করা হয়। এবং সেখানে হাতির মরদেহের হাঁড় সহ কয়েকটি অংশ খুঁজে পাওয়া। তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে স্থানীয় কিছু ব্যক্তি হাতিটি হত্যা করে মাংস ভক্ষনের পর হাড়গুলো ওখানে পুঁতে ফেলে রেখে চলে গেছে। তবে তিনি জানান, এই বিষয়ে বনবিভাগ থেকে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং হাতির মরদেহের অংশগুলো ময়না তদন্তের জন্য কাপ্তাই পশু হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত

মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা

ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু