পিরোজপুর ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেলো কৃষকের
পিরোজপুরের কদমতলায় জমিতে ইদুঁর মারতে বৈদ্যুতিক ফাঁদে আটকে প্রাণ গেলো হবি শেখ নামের এক কৃষকের। সোমবার ভোরে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের উত্তর কদমতলায় এ ঘটনা ঘটে বলে জানান পিরোজপুর সদর থানার ওসি (তদন্ত) মো: জুলফিকার আলী।
নিহত কৃষক হবি শেখ (৫২) পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের উত্তর কদমতলা গ্রামের মৃত সৈয়দ আলী শেখের পুত্র।
নিহতের ভাগ্নে নাসির হাওলাদার জানান, প্রতিদিনের ন্যায় জমিতে পানি দেয়ার জন্য তার মামা হবি শেখ খুব ভোরে বাসা দিয়ে জমিতে যায়। পরে অনেক সময় হলেও ফিরে না আসলে পরিবারের লোকজন খুঁজতে গিয়ে দেখতে পায়। তাদের প্রতিবেশী কৃষক বেলায়েত শেখ তার জমিতে দেয়া ইদুঁর মারতে বৈদ্যুতিক ফাঁদ হবি শেখ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মরে পরে রয়েছে। পরে বিষয়টি পুলিশে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। অবৈধ্যভাবে এ বিদ্যুৎ ফাঁদ দেয়ার করণেই কৃষক হাবি শেখের মৃত্যু হয়েছে বলে দাবী নিহত হবি শেখের পরিবারের সদস্যদের।
পিরোজপুর সদর থানার ওসি (তদন্ত) মো: জুলফিকার আলী জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন