ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফুলছড়িতে তথ্য অধিকার আইন ও নিরাপদ খাদ্য বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ৪-৩-২০২৪ দুপুর ৪:২৩

গাইবান্ধার ফুলছড়িতে তথ্য অধিকার আইন ও বিধিবিধান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিকরণ এবং নিরাপদ খাদ্য বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৪মার্চ) ফুলছড়ি উপজেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমান।  মুল প্রবন্ধ উপস্থাপন করেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিসংখ্যান কর্মকর্তা এসএম নুরুজ্জামান। অন্যদের মধ্যে বক্তব্য দেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের গাইবান্ধা জেলা কর্মকর্তা মিলন মিয়া, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জহিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সোহেল রানা, উপজেলা সহকারী প্রোগ্রামার কাজল মিয়া, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল হক প্রমুখ। 

কর্মশালায় বক্তারা বলেন, 'বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ একটি দেশ। এখন আগের মতো মানুষ অভাব অনটন নেই। কিন্তু নিরাপদ খাদ্য এখনও নিশ্চিত হয়নি। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পারলেই উন্নয়ন টেকসই হবে। নিরাপদ খাদ্য নিশ্চিত করা বাংলাদেশের সামনে এখন অনেক বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলা সরকারের একার পক্ষে সম্ভব নয়। সীমিত সম্পদ নিয়ে এ চ্যালেঞ্জ মোকাবিলা করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। আইন কিংবা চাপ দিয়ে খাদ্যে ভেজাল নির্মূল করা কঠিন। এ জন্য আমাদের বিবেককে জাগ্রত করতে হবে। সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে হবে সবার মাঝে, যাতে নিরাপদ খাদ্যের মৌলিক অধিকারের দাবি সামাজিক আন্দোলনে রূপ নেয়।'

এমএসএম / এমএসএম

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত