ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

কাপ্তাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ছাত্র সালেহীনের মৃত্যুর প্রতিবাদে সহপাঠীদের মানববন্ধন


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ৪-৩-২০২৪ দুপুর ৪:২৭

রাঙামাটির কাপ্তাই উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত রাঙামাটির কলেজের গণিত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ওমর সালেহীনের মৃত্যুতে ঘাতক ট্রাক চালককে গ্রেফতার, শাস্তি নিশ্চিতকরণ ও নিরাপদ সড়কের দাবিতে রাঙামাটি সরকারি কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দের ব্যানারে মানববন্ধন পালন করেছে কলেজের শিক্ষার্থীরা। সোমবার(৪ মার্চ) দুপুরে কলেজের মূল ফটকের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে গণিত বিভাগের শিক্ষার্থীসহ কলেজের সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।

রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর তুষার কান্তি বড়ুয়ার সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন রাঙামাটি সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর জাহেদা সুলতানা, গণিত বিভাগের বিভাগীয় প্রধান দীপক কুমার আচার্য্য, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. আবু সৈয়দ চৌধুরী, রাঙামাটি সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক শান্তনু চাকমাসহ শিক্ষার্থীবৃন্দ।

মানববন্ধনে কলেজের অধ্যক্ষ প্রফেসর তুষার কান্তি বড়ুয়া বলেন, সড়কগুলো আজকাল মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। শিক্ষার্থী ওমর সালেহীন একজন বিজ্ঞানমনস্ক ছাত্র ছিল। ক্রিয়েটিভ সায়েন্স সোসাইটি নামক একটি সংগঠনের সে অন্যতম পরিচালক ছিল। কিছুদিন আগে ঢাকায় ডাচবাংলা-প্রথম আলো গণিত উৎসবে তারা দেশসেরা সংগঠনে পুরস্কৃত হয়েছিল এবং সে গত পরশুদিন নিজ হাতে সেই পুরস্কার গ্রহণ করেছিল।

গতকাল(রবিবার) সকালে সে ঢাকা থেকে কাপ্তাই ফিরে আসে এবং আজ তার কলেজে এসে পরীক্ষায় অংশগ্রহণের কথা ছিল। কিন্তু কলেজে আসার আগেই ঘাতক ট্রাক তার জীবন কেড়ে নিয়েছে। অকালে এভাবে কারো জীবন ঝরে পড়ুক তা আমরা চাই না।

উল্লেখ্য, শনিবার (৩ মার্চ) কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের সাপছড়ি এলাকায় ট্রাক ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান ওমর সালেহিন। তিনি কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের অবসরপ্রাপ্ত কর্মচারি মো. আবু তাহেরের একমাত্র সন্তান ছিলেন।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত

মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা

ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু