ঢাকা বৃহষ্পতিবার, ২৫ জুন, ২০২৬

দুর্গাপুরে ‘গাঁওবর্ত উৎসব’ পালিত


দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি photo দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ৪-৩-২০২৪ বিকাল ৬:২৯

নেত্রকোনার দুর্গাপুরে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে হদি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘‘গাঁওবর্ত  উৎসব’’ পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার সন্ধ্যায় একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও হদি সম্প্রদায়ের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। 

আলোচনা সভায় কালচারাল একাডেমির পরিচালক গীতিকবি সুজন হাজংয়ের সভাপতিত্বে ও একাডেমি নৃত্য শিক্ষক মালা মার্থা আরেংয়ের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্মসচিব শাহনাজ সামাদ। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব (পরিমেয় ঐতিহ্য শাখা)  নিলুফার ইয়াসমিন,  বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, লেখক ও গবেষক আলী আহাম্মদ খান আইয়োব, ডন বস্কো কলেজের অধ্যক্ষ রুমন রাংসা, বাংলাদেশ হদি কল্যাণ পরিষদের সভাপতি লিটন দেব সেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি‘র সদস্য সমীরণ কুমার সিংহ, সন্ধ্যারানী হাজং, কবি ক্রসওয়েল খকসী প্রমুখ। 

গাঁওবর্ত হলো হদি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী আদি ধর্ম বিশ্বাস। গাঁও অর্থ সমাজ আর বর্ত হলো পূজা। সমাজকে বিশুদ্ধ করনের মাধ্যমে মানুষের রোগ ও বিপদ থেকে মুক্তির জন্য গাঁওবর্ত দেবতার পূজা করা হয়। 

প্রধান অতিথি বলেন, হদি সম্প্রদায়ের ভাষাসহ কৃষ্টি-কালচার প্রায় হারিয়ে যাচ্ছে। তাদের কৃষ্টি-কালচার ধরে রাখতে সংস্কৃতি মন্ত্রণালয় কাজ করছে। এ কাজে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। আলোচনা শেষে একাডেমি‘র শিল্পী ও শেরপুর জেলা থেকে আগত হদি সম্প্রদায়ের শিল্পীরা তাঁদের কৃষ্টি-কালচার তুলে ধরে দলীয় নৃত্য, গান ও কীর্ওন পরিবেশন করে।

এমএসএম / এমএসএম

শেরপুরের শ্রীবরদীতে সিএনজি ও মাইক্রোবাসের সংঘর্ষে ডিবি পুলিশের ৮ সদস্য আহত

কুমিল্লায় ট্রেনে অভিযান: ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

কাউনিয়ায় পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

কাপ্তাই জোনের সহায়তা বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্প ,সেনাবাহিনীর উদ্যােগের বৃক্ষরোপণ অভিযান

ডাক্তারদের কর্মবিরতিতে জিম্মি রোগীরা: এনাম মেডিকেলে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি

লামার পৌরসভার ১১ কোটি ২৩ লক্ষ টাকার বাজেট ঘোষণা

শান্তিগঞ্জে ১৯৩ কেন্দ্রে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন

তেঁতুলিয়ায় ২ হাজার কৃষক মাঝে উফশি আমন ধানের বীজ ও সার বিতরণ

টুঙ্গিপাড়ায় গ্রাজুয়েট ফোরাম হস্তান্তর, নারীর ক্ষমতায়নে সমবায়ভিত্তিক উদ্যোগের ওপর গুরুত্ব

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রাণ এগ্রোর কর্মীর

সুবর্ণচরে থানার হাট মডেল হাই স্কুল এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান