সিংড়ায় অ্যাম্বুলেন্সে মিললো ফেনসিডিল এবং গাঁজা
নাটোরের সিংড়ায় দুর্ঘটনা কবলিত অ্যাম্বুলেন্স উদ্ধার করতে গিয়ে মিলল ফেনসিডিল এবং গাঁজা। তবে কাউকে আটক করতে পারেনি পুলিশ। ধারনা করা হচ্ছে, দুর্ঘটনার পরে অ্যাম্বুলেন্সের চালক এবং মাদক বহনকারী সংশ্লিষ্টরা সেখান থেকে পালিয় যায়।
আজ সোমবার (৪ মার্চ) দুপুর একটার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া উপজেলার চৌগ্রাম এলাকায় এ্যাম্বুলেন্স সহ মাদক উদ্ধার করে ঝলমলিয়া হাইওয়ে পুলিশের একটি দল।
ঝলমলিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুর রহমান জানান, উপজেলার চৌগ্রাম এলাকায় নাটোর -বগুড়া মহাসড়কের পাশে একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়েছে রাস্তার পাশে পড়ে আছে। এমন খবরে সেখানে যায় হাইওয়ে পুলিশের একটি দল। সেখানে গিয়ে অ্যাম্বুলেন্স উদ্ধার করতে গিয়ে এর ভিতর থেকে ৩৬০ বোতল ফেন্সিডিল ও ৩৩ কেজি গাঁজা উদ্ধার করেন তারা। পুলিশ মাদকদ্রব্য সহ অ্যাম্বুলেন্সটি হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুর রহমান আরো জানান, পুলিশ অ্যাম্বুলেন্সের রেজিস্ট্রেশন নম্বর ধরে এর চালক এবং মাদক বহনকারীদের ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান