নওগাঁর ধামইরহাটে ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ী আটক
নওগাঁ জেলার ধামইরহাট থানাধীন নলপুকুর এলাকা থেকে ফেন্সিডিলসহ ০১ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে র্যাব-৫ । ধৃত মাদক ব্যবসায়ী নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার সীমান্তবর্তী চকচন্ডি গ্রামের মৃত আয়েজ উদ্দিনের ছেলে মো. জাহেদুল ইসলাম।
মঙ্গলবার (৫ মার্চ) র্যাব জয়পুরহাট এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় । র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট এর চৌকস অপারেশনাল দল গতকাল (০৪ মার্চ) রাত ১০ টায় নওগাঁ জেলার ধামইরহাট থানাধীন নলপুকুর এলাকা হতে ৫০ বোতল ফেন্সিডিলসহ জাহেদুল ইসলামকে গ্রেফতার করা হয় । র্যাব আরও জানায়, অপরদিকে তার সহযোগী ছিল পলাতক পার্শ্ববর্তী সুন্দরা গ্রামের মোঃ নাজেল এর ছেলে মোঃ আইনুল ইসলাম।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, পলাতক আসামী আইনুল ও গ্রেফতারকৃত আসামী জাহেদুল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। জাহেদুল সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে নওগাঁ ও জয়পুরহাটের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো।
এদিকে ফেন্সিডিল বিক্রয়ের সময় র্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনাকালে কৌশলে আইনুল পালিয়ে যায় এবং জাহেদুল কে আটক করা হয়। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে জাহেদুল এর নিকট রক্ষিত অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল ৫০ বোতল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নওগাঁ জেলার ধামইরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান