ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

শান্তিগঞ্জে সদরপুর প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৫-৩-২০২৪ বিকাল ৬:১

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সদরপুর  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(৫ মার্চ) দুপুর ১২.০০ ঘটিকায় শান্তিগঞ্জের সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে- স্কুল প্রাঙ্গনে এ মা সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে এবং স্কুলের শিক্ষিকা রুজি সিদ্দিকী ও রাবেয়া রুবি'র যৌথ সঞ্চালনায় মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা। 

অন্যান্য অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সেলিম খান, স্কুল ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি মোঃ নাজিম উদ্দীন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুমা চক্রবর্তী, এলাকার প্রবীন মুরব্বি হাবিবুর রহমন, স্থানীয় ইউপি সদস্য মোঃ আসিক মিয়া, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সহসভাপতি মোঃ নুরুল হক, মা সমাবেশে সকল মা ও সুশীল সমাজের প্রতিনিধিগণ এবং  বিদ্যালয়ের সকল শিক্ষবৃন্দ প্রমূখ।

মা সমাবেশে উপস্থিত প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। বিদ্যালয়ের অবকাঠামো নির্মাণসহ অন্যন্য চাহিদা পূরণের জন্য শিক্ষাবন্ধব সরকার বিভিন্ন বরাদ্দ দিয়ে যাচ্ছেন। শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে বিদ্যালয়ের পাশাপাশি মায়েদের ভূমিকাও গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন আপনাদের ছেলে মেয়েদের জোর করে কিছু বানানোর চেষ্টা করা ঠিক হবে না, তার নিজস্ব ইচ্ছা কে প্রাধান্য দিবেন সে যদি ডাক্তার হতে ডাক্তার যদি প্রকৌশলী হতে চায় তাহলে প্রকৌশলী।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত