পুলিশের রেকার গাড়ির চাপায় রিকশা চালক নিহত, ট্রাফিক বক্স ভাঙচুর
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাফিক পুলিশের রেকার গাড়ির চাপায় এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক রিকশা চালক।
বুধবার (৬ মার্চ) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার ঢাকা রংপুর মহাসড়কের মায়ামনি হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত রিক্সা চালকের নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, ট্রাফিক পুলিশের ওই রেকারটি গোবিন্দগঞ্জ থানা থেকে বের হয়ে চৌমাথা মোড়ের দিকে আসছিল। এ সময় বনফুল হোটেলের সামনে দাঁড়িয়ে থাকা কয়েকটি রিকশাকে চাপা দেয় রেকারটি। এতে ঘটনাস্থলেই এক রিকশা চালকের মৃত্যু হয়। আহত হয় আসাদুল নামের আরও এক রিকশাচালক।
পরে উত্তেজিত জনতা ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে ট্রাফিক পুলিশ বক্স ভেঙ্গে দেয়। রাস্তায় টায়ার জ্বালিয়ে রেকারটি ভাঙচুর করে।উত্তেজিত জনতা দাবি করেন, অদক্ষ ড্রাইভার দিয়ে রেকর্ডটি চালানো হচ্ছিল। যার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনা সুষ্ঠু বিচার দাবি করেন বিক্ষুব্ধরা।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম শাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, একজনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। যান চলাচল স্বাভাবিকসহ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।
উল্লেখ্য, এ রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকা রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ অংশে যান চলাচল বন্ধ ছিলো।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়