ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

চীনে চলতি বছরে চতুর্দশ জাতীয় গণ-কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৬-৩-২০২৪ দুপুর ১:৪৩

বেইজিং গণ-মহাভবনে শুরু হয়েছ চীনের জাতীয় গণ-কংগ্রেসের বার্ষিক সম্মেলন। চীনের বিভিন্ন স্থানের, বিভিন্ন জাতির ও বিভিন্ন খাতের প্রায় ৩ হাজার জাতীয় গণ-কংগ্রেসের প্রতিনিধি সম্মেলনে অংশ নিয়েছেন।

জাতীয় গণ-কংগ্রেস চীনের সর্বোচ্চ ক্ষমতাধর সংস্থা এবং এর মেয়াদ পাঁচ বছর। বছরে একবার এর অধিবেশন অনুষ্ঠিত হয়, দেশের গুরুত্বপূর্ণ নীতি, আইন ও গুরুত্বপূর্ণ নিয়োগ ও অব্যাহতি দেওয়াসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়। এটি চীনা জনগণের জাতীয় ক্ষমতার সর্বোচ্চ রূপ এবং চীনা বৈশিষ্ট্যময় সমাজতন্ত্রের গণতান্ত্রিক রাজনীতির গুরুত্বপূর্ণ প্রতিফলন। চলতি বছর চতুর্দশ জাতীয় গণ-কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন, এতে নতুন সরকারের প্রথম ‘সরকারি কার্যবিবরণী’ নিয়ে পর্যালোচনা করা হবে।

সপ্তাহব্যাপী অধিবেশনে প্রতিনিধিরা কার্যবিবরণী শুনবেন ও পর্যালোচনা করবেন, গত এক বছরের কার্যাবলীর সারসংক্ষেপ করার পাশাপাশি নতুন বছর দেশের উন্নয়ন নিয়ে পরিকল্পনা করবেন। এ ছাড়া অধিবেশনে জাতীয় অর্থনীতি ও সামাজিক উন্নয়ন পরিকল্পনা রিপোর্ট, কেন্দ্রীয় ও স্থানীয় বাজেট রিপোর্ট এবং সর্বোচ্চ গণআদালত ও সর্বোচ্চ গণ-অভিশংসক দপ্তরের কার্যবিবরণী পর্যালোচনা করা হবে। সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।

এমএসএম / এমএসএম

ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

দশদিন আগে ঢাকায় আসেন অজিত দোভাল, নভেম্বরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা

পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, শিশু-নারীসহ ১১ জন নিহত

টানা বর্ষণ : বন্যা দুর্যোগ ঘোষণা করলো ব্যাংকক

ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্প, ফের অভিযানের পরিকল্পনা

হুথিদের আরও বেশ কয়েকটি ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী

ইরান শান্তি চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি ‘অবিশ্বাস’ এখনও রয়েছে

কঙ্গোতে বিমান বিধ্বস্ত হয়ে ২ জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাসহ ১৪ জন নিহত : ভিডিও

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় সৌদি

চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক ও পাকিস্তানের সেনাপ্রধানের জরুরি বৈঠক