ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে দুই বন্ধু নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ব্রহ্মপুত্র নদে সাঁতার কাটতে গিয়ে মাহিম ও মেজবাউল আলম নামের দুই স্কুলশিক্ষার্থী নিখোঁজ হয়েছে। পরে ফায়ার সার্ভিস এক ঘণ্টা চেষ্টা চালিয়ে মাহিমের মরদেহ উদ্ধার করেছে
বুধবার (৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ব্রহ্মপুত্র নদের বালাসিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাহিম গাইবান্ধা শহরের ডেভিড কোম্পানিপাড়া এলাকার বাসিন্দা। সে শহরের আহমদ উদ্দিন শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। নিখোঁজ অপর শিক্ষার্থী নাহিদের বাড়িও একই এলাকায় বলে জানা গেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর ১টা) নাহিদের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি
স্থানীয়রা জানান, গাইবান্ধা শহর থেকে ছয় বন্ধু সাঁতার কাটার জন্য ব্রহ্মপুত্র নদে নামে। এ সময় চার বন্ধু কিনারে উঠে এলেও মাহিম ও মেজবাউল আলম নিখোঁজ হয়। পরে স্থানীয়দের খবরে ফায়ার সার্ভিসের একটি টিম দীর্ঘ সময়ের চেষ্টায় নদ থেকে মাহিবের মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে ফুলছড়ি ফায়ার সার্ভিস ইউনিটের ইনচার্জ আব্দুল বারী সকারের সময়কে জানান, নিখোঁজের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে যায়। দীর্ঘক্ষণের চেষ্টায় মাহিমের মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ নাহিদের মরদেহ উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়