সিংড়ায় কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন
আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় নাটোরের সিংড়ায় তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৬ মার্চ) দুপুর ১২ টায় ভার্চুয়ালে এ মেলার শুভ উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও প্রযুক্তিপ্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।
এ উপলক্ষ্যে উপজেলা চত্বর হতে একটি র্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন মোড় প্রদক্ষিণ শেষে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।
র্যালিতে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজি, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ খন্দকার ফরিদ হাসান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ কেএম ইফতেখারুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মাহমুদুল হাসান, ভার্মি কম্পোস্ট উদ্যোক্তা জেসমিন আকতার সহ বিভিন্ন কৃষি উদ্যোক্তা, কৃষক, স্কুল শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি অংশ নেন।
তিনদিনের এ কৃষি মেলায় প্রায় ২৪ টি প্রদর্শনী স্টলে বিভিন্ন প্রজাতির ফলফলাদি, গাছের চারা ও আধুনিক কৃষি প্রযুক্তির উপকরণ প্রদর্শন করা হচ্ছে।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন