সোনারগাঁয়ে উপ-নির্বাচনে ইউপি সদস্য পদে তালা প্রতিকে এগিয়ে কায়সার আহাম্মেদ রাজু
আগামী ৯ মার্চ শনিবার সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠিতব্য উপ-নির্বাচনে দুই প্রতিদ্বন্দ্বি প্রার্থী কায়সার আহাম্মেদ রাজু তালা প্রতিক ও আব্দুল আজিজ সরকার মোরগ প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ৩নং ওয়ার্ডের অর্ন্তগত দুধঘাটা, কোরবানপুর ও চাঁন্দেরচক তিনটি গ্রামের ভোটার ও জনমত জরিপে প্রতিদ্বন্দ্বি দুই প্রার্থীর মাঝে তালা প্রতিকে প্রচার প্রচারনায় এগিয়ে রয়েছেন কায়সার আহাম্মেদ রাজু। কোরবানপুর গ্রামের একজন প্রবীণ ভোটার জানান, কায়সার আহাম্মেদ রাজুর দাদা প্রয়াত সাবেক ইউপি সদস্য এছেক আলী ভূইয়া দীর্ঘ ২৭ বছর একটানা ইউপি সদস্য হিসেবে সুনামের সহিত নিজ দক্ষতায় ন্যায় বিচার প্রতিষ্ঠায়, বিভিন্ন উন্নয়ণ মূলক কর্মকান্ডের পাশাপাশি জনসেবায় নিজেকে উৎসর্গ করেছেন। এরপর তারাই ধারাবাহিকতায় রাজুর চাচা প্রয়াত ইউপি সদস্য মজিবুর রহমান ভূইয়া পরপর তিনবার ইউপি সদস্য নির্বাচীত হয়ে সুনামের সহিত বিভিন্ন উন্নয়ণ মূলক কাজের পাশাপাশি সমাজে শান্তি সৃঙখলা রক্ষায় নিজ কর্ম দক্ষতায় জনসেবায় নিয়োজিত ছিলেন। র্দূভাগ্যবশত ইউপি সদস্য মজিবুর রহমান ভূইয়া হৃদরোগে আক্রান্ত হয়ে ২০২৩ সালে ভারতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন। তার মৃত্যুর পর ৩নং ওয়ার্ডে ইউপি সদস্য পদ শূণ্য হয়ে যায়। তারই পরিবারের সদস্য কায়সার আহাম্মেদ রাজু একজন সৎ বিনয়ী, পরোপকারী, ন্যায় পরায়ন ব্যক্তি হিসেবে পরিচিত। প্রয়াত দুই ইউপি সদস্যের সুযোগ্য উত্তরসুরী হিসেবে কায়সার আহাম্মেদ রাজুর প্রতি ৩নং ওয়ার্ডের ভোটারসহ সাধারন মানুষের জোরালো সমর্থণ ও আস্থা রয়েছে।
দুধঘাটা এলাকার একজন নারী ভোটার বলেন, বর্তমান পেক্ষাপটে সমাজে যুবক শ্রেণির নের্তৃত্ব প্রয়োজন। একজন যুবক জনপ্রতিনিধি হলে সমাজে শান্তি শৃঙখলা বজায় থাকবে। কায়সার আহাম্মেদ রাজু একজন সুন্দর মনের মানুষ। সে জনপ্রতিনিধি হলে সমাজের নানা অসঙ্গতি দূর হবে। উন্নয়ণ মূলক কাজের পাশাপাশি সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। মাদক মূক্ত সমাজ গঠনে তার মত জনপ্রতিনিধি অবশ্যই প্রয়োজন। রাজুর প্রতি নারী ভোটারদেরও আস্থা ও সমর্থন আছে। আমরা তাকেই জনপ্রতিনিধি হিসেবে পেতে চাই।
ইউপি সদস্য প্রার্থী কায়সার আহাম্মেদ রাজু তার সাক্ষাতকারে বলেন, ৩নং ওয়ার্ডবাসীর দোয়া ও সমর্থন নিয়ে উপ-নির্বাচনে প্রার্থী হয়েছি। জনগনের রায় পেয়ে ভোটে যদি বিজয়ী হতে পারি তাহলে আমার চাচা প্রয়াত ইউপি সদস্য মজিবুর রহমান ভূইয়ার অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করব। মাদক মুক্ত সুন্দর সমাজ গঠনের পাশাপাশি ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। আমি মানুষের দোয়া ও ভালবাসা নিয়ে ৩ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চাই। ভোটের মাঠে প্রচার প্রচারনায় মানুষের যে সমর্থন পাচ্ছি ইনসাল্লাহ আমি বিজয়ী হব।
সোনারগাঁ উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহিনা ইসলাম চৌধুরী জানান, পিরোজপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের উপ-নির্বাচনে দুটি কেন্দ্র ভোট গ্রহন করা হবে। ভোটের দিন দুটি কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙখলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি দুইজন ম্যাজিষ্ট্রট থাকবে। মানুষ যাতে সুন্দর পরিবেশে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সব রকম ব্যবস্থা সুনিশ্চিত করা হবে। শতভাগ সুষ্ঠ নির্বাচনের প্রতিশ্রুতি ব্যক্ত করে তিনি বলেন। কোন প্রার্থীর কর্মীসমর্থক যদি আইন শৃঙখলার ব্যতয় ঘটায় কাউকে ছাড় দেওয়া হবেনা।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামে দুনীতিবিরোধী রচনা,বিতক,চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
মাদারীপুর থেকে মাদক সন্ত্রাস নির্মূল করা হবে: এমপি জাহান্দার
ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা
বাগেরহাটে কিংবদন্তি বীর মুক্তিযোদ্ধা খসরু আর নেই
কোনাখালীতে মাদক, জুয়া ও অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে মানববন্ধন
পটুয়াখালীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
বাতিল কমিটি পুনর্বহালের চেষ্টা ঘিরে লোহাগড়ার হাজরাখালীতে উত্তেজনা
পত্নীতলা বিজিবি কর্তৃক মাদক জাতীয় ২৭০ পিচ মাদক জাতীয় ট্যাবলেটসহ ২ মাদক কারবারি আটক।
ধামইরহাটে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
শেরপুরের শ্রীবরদীতে সিএনজি ও মাইক্রোবাসের সংঘর্ষে ডিবি পুলিশের ৮ সদস্য আহত
কুমিল্লায় ট্রেনে অভিযান: ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক
নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪