শোক দিবসের খাবার নিয়ে হুড়োহুড়ি, চেয়ারম্যানসহ আহত ৬
আশুলিয়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষ হতেই নেতাকর্মীরা খাবার নিয়ে হুড়োহুড়ি শুরু করে দেন। এতে কমিউনিটি সেন্টারের কাঁচ ভেঙে ইউপি চেয়ারম্যানসহ ছয়জন আহত হয়েছেন।
রোববার বিকেল ৩টার দিকে আশুলিয়ার বাইপাইলের এলাহী কমিউনিটি সেন্টারে আশুলিয়া থানা আওয়ামী লীগ আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
আহতদের হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের উপস্থিতিতেই এমন ঘটনা ঘটে বলে জানিয়েছেন নেতাকর্মীরা। এ সময় ভাঙা কাঁচের আঘাতে আহত হয়েছেন পাথালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পারভেজ দেওয়ান, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমতিয়াজ আহমেদসহ প্রায় ছয়জন।
আহত পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান বলেন, ‘গেটের সামনে অনেক ভিড় ছিল। আমি একটু সাইডে ছিলাম। আমার সামনে ইমতিয়াজ। সবার সামনে গেট। আমি বুঝলাম না কিছু, দেখিও নাই। উপর থাইকা কাঁচ ভাইঙ্গা একটা খণ্ড আমার পায়ের ওপর সজোরে আঘাত করে। আমার স্যান্ডেলের ফিতা ছিল দেইখা বাঁচছি। না হলে তো খণ্ড হইয়া যাওয়ার কথা।’
পাথালিয়া ইউনিয়নের মেম্বার শফিউল আলম সোহাগ বলেন, ‘গাদাগাদিতে কাঁচ ভেঙে গেছে আরকি। আমাগো চেয়ারম্যান সাহেবের পা কাটছে। হ্যারে হাসপাতালে নিয়া ট্রিটমেন্ট দেওয়া হইছে। আর তেমন কারও কিছু হয় নাই।’
নামপ্রকাশে অনিচ্ছুক এলাহী কমিউনিটি সেন্টারের এক কর্মী বলেন, ‘অনেক চাপাচাপি হইছে। আয়োজন আছিলো এক হাজারের। মানুষ হইছে দুই হাজার। চাপাচাপিতে দরজার বড় গ্লাসটা ভাইঙ্গা দুই-তিনজনের গায়ে লাগছে। আমার গায়েও লাগছে একটু। পোলাপানতো ভালো না।’
প্রীতি / প্রীতি
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ